ভিজিএফ কার্ড পাইয়ে দেয়ার কথা বলে ধর্ষণ, ইউপি সদস্য গ্রেপ্তার

আপডেট : ১১ আগস্ট ২০২২, ০৭:৪০ পিএম

মানিকগঞ্জের সাটুরিয়ায় ভিজিএফের কার্ড পাইয়ে দেয়ার কথা বলে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের এক সদস্যের বিরুদ্ধে। 

বুধবার (১০ আগস্ট) রাতে এই ঘটনার পর ভুক্তভোগী গৃহবধূ থানায় মামলা করলে বৃহস্পতিবার (১১ আগস্ট) অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তার দেলোয়ার হোসাইন সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য।

পুলিশ ও ভুক্তভোগী গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, দুই সন্তান ও স্বামী নিয়ে আর্থিক কষ্টে জীবনযাপন করে আসছেন ওই গৃহবধূ। ১০ টাকা কেজি দরে চাল পেতে ভিজিএফের কার্ডের জন্য কয়েকমাস ধরে নিজ ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হোসাইনের কাছে ঘুরছেন তিনি। 

বুধবার রাত আটটার দিকে দেলোয়ার হোসাইন মুঠোফোনে ওই নারীকে কার্ড নিতে তার বাড়িতে যেতে বলেন। এসময় ওই নারী তাকে জানান, তার স্বামী বাড়িতে নেই। পরদিন সকালে যাবেন। 

তবে রাতেই দেলোয়ার হোসাইন ওই গৃহবধূর বাড়িতে গিয়ে তাকে ধর্ষণ করেন। এসময় গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এসে দেলোয়ার হোসাইনকে আটক করে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন: ১০ টাকার জন্য অটোচালক খুন, গ্রেপ্তার দুই

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, ভুক্তভোগী নারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। বৃহস্পতিবার দুপুরে দেলোয়ার হোসাইনকে আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।


একাত্তর/এসজে

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাই করে ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে গুদামে ৪১ টন ধান বেশি এবং ছয় হাজার ৫০০টি খালি বস্তা কম পাওয়া গেছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর