১০ টাকার জন্য অটোচালক খুন, গ্রেপ্তার দুই

আপডেট : ১১ আগস্ট ২০২২, ০৬:৫৩ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অটোরিকশা চালক বলরাম মজুমদারকে (১৫) শ্বাসরোধ করে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেইসাথে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া অটোরিকশার অংশবিশেষ। 

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। ১০ টাকা ভাড়া নিয়ে ঝগড়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলে জানিয়েছেন তিনি। 

এর আগে, বুধবার (১০ আগস্ট) কোম্পানীগঞ্জ ও সেনবাগ উপজেলায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।  

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পার্শ্ববর্তী সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউনিয়নের শ্যামল চন্দ্র দাস (৩২) ও সিরাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাহবুবুল হক মুন্সি বাড়ির আবদুল খালেক ওরফে তোতা মিয়া (৫২)। 

পুলিশ সুপার জানান, গত ৩১ জানুয়ারি বসুরহাট কলেজ রোড থেকে যাত্রী হিসেবে বলরাম মজুমদারের অটোরিকশায় ওঠেন শ্যামল চন্দ্র দাস। 

পথে ৪নং চরকাঁকড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মহিষের ডগি এলাকায় পৌঁছালে ইউনুছ চৌকিদারের বাড়ির পাশে কৃষিজমিতে নিয়ে বলরামকে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি। সেদিন দুপুর পৌনে ২টার দিকে ওই স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত বলরাম চর হাজারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সনাতন মহাজন বাড়ির লনি গোপালের ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক ছিল।

পুলিশ সুপার আরও জানান, আসামি শ্যামল চন্দ্র দাসকে জিজ্ঞাসাবাদে জানা যায় ঘটনার ৪-৫ দিন আগে বলরামের সঙ্গে অটোরিকশার ১০ টাকা ভাড়া নিয়ে ঝগড়া হয় তার। আর এর জেরেই তাকে হত্যা করেন তিনি। 

আরও পড়ুন: চলন্ত বাসে ডাকাতি-ধর্ষণ: আরও দুইজনের স্বীকারোক্তি

পুলিশ আরও জানায়, পরবর্তীতে আসামি আব্দুল খালেক ওরফে তোতা মিয়ার কাছে ২৭ হাজার টাকায় অটোরিকশাটি বিক্রয় করা হয়। 

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।


একাত্তর/এসজে 

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর