টমটমের সাথে মোটরসাইকেলের ধাক্কা, বন কর্মকর্তার মৃত্যু

আপডেট : ১২ আগস্ট ২০২২, ০১:২১ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় টমটমের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আবদুস সালাম বিশ্বাস (৫৫) নামের এক বন কর্মকর্তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যায় আমতলী-কলাপাড়া মহাসড়কের ফোরলেন সংলগ্ন ঘরামী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

মৃত আব্দুস সালাম বিশ্বাস আমতলী উপজেলা বন বিভাগের বন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি পরিবারসহ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি বাউফল উপজেলায়। দুই স্ত্রী ও চার ছেলেমেয়ে রয়েছে তার।

কলাপাড়া থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় আবদুস সালাম বিশ্বাস তার অফিসের কাজ শেষ করে মোটরসাইকেলযোগে আমতলী থেকে কলাপাড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। এসময় ফোরলেন এলাকায় পৌঁছলে সড়কের ওপরে দাঁড়িয়ে থাকা একটি টমটমের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে সড়কের পাশে পরে যান। এ ঘটনায় তার মাথাসহ শরীরের বিভিন্নস্থানে মারাত্মক জখম হয়।

তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: বনানীতে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন জানান, দুর্ঘটনায় নিহত সালাম বিশ্বাসের মরদেহ বরিশাল মেডিকেলের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


একাত্তর/আরএ

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর