সেনাবাহিনীর জীপ খাঁদে পড়ে একজন নিহত, তিনজন আহত

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ০৯:১০ পিএম

বান্দরবা‌নের থান‌চির ২৮‌ কি‌লো‌মিটা‌রে পাহাড়ি ঢালু সড়ক পথ বেঁয়ে নামার সময় জীপ খাঁদে পড়ে এক সেনা সদস্য নিহত হ‌য়ে‌ছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেল সা‌ড়ে ৪টার দিকে থান‌চির আলীকদম সড়‌কে এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহত সেন‌া সদ‌স্যের নাম শিমুল।

আহত সেনা সদস্যরা হ‌লেন-‌ ফরহাদ, ইব্রা‌হিম ও ক‌বির। তারা সবাই আলীকদম ১৬ ইসিবি‌তে কর্মরত।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে আলীকদম থে‌কে নিজস্ব জী‌পে ক‌রে ১৬ ইসি‌বির ক‌য়েকজন সেনা সদস‌্য থান‌চি‌তে আসার প‌থে ২৮‌কি‌লো নামক স্থানে এসে চালক নিয়ন্ত্রণ হারায়।

image


এসময় জীপ‌টি পাহাড়ের ওপর থেকে খা‌দের নি‌চে মঘক হেডম‌্যান পাড়া‌র কা‌ছে এসে প‌ড়ে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই সেনা সদস্য শিমুল মারা যান। আহত তিনজনের একজনের অবস্থা গুরুতর।

আরও পড়ুন: রকেট এজেন্টকে কুপিয়ে পাঁচ লাখ টাকা ছিনতাই

থান‌চি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় ব‌লেন, খবর পেয়ে সেনা সদস্যদের উদ্ধার করেছে পুলিশ। নিহতের লাশ আলীকদম সেনাবাহিনীর কাছে পাঠিয়ে দেয়া হ‌য়ে‌ছে।


একাত্তর/আরএ

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর