রাজস্ব আত্মসাতের দায়ে তহশিলদারের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৮ আগস্ট ২০২২, ০৯:৩৩ পিএম

সরকারি রাজস্বের অর্থ কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের চেষ্টা করার দায়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়ন ভূমি কার্যালয়ের সদ্য বরখাস্ত হওয়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (তহশিলদার) মুহম্মদ মনিরুল ইসলামের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালেক মুহিদ বাদি হয়ে মামলাটি করেন। 

পুলিশ জানায়, রাজস্ব আদায়ের চার লক্ষ ৪০০ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে মনিরুল ইসলাম আত্মসাতের উদ্দেশ্যে রাঙ্গাবালী ইউনিয়ন ভূমি কার্যালয় থেকে টাকাগুলো নিয়ে যাওয়ার সময় তাকে আটক করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। পরে রাত সাড়ে সাতটায় তাকে রাঙ্গাবালী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। 

মামলার এজাহারে বলা হয়, বরখাস্ত হওয়ার পর বুধবার বেলা ১১টায় দাপ্তরিক দায়িত্ব বুঝিয়ে দিতে কার্যালয়ে আসেন মনিরুল ইসলাম। পরে সম্পূর্ণ দায়িত্ব না বুঝিয়ে বিকেল সাড়ে চারটায় কার্যালয় ত্যাগের চেষ্টা করেন তিনি। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেখান যান। এসময় তার ব্যাগ থেকে সরকারি রাজস্বের চার লক্ষ ৪০০ টাকা উদ্ধার করা হয়।  যা তিনি সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের চেষ্টা করছিলেন।  

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম মজুমদার জানান, উদ্ধার হওয়া টাকা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

উল্লেখ্য, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের নির্দেশ উপেক্ষা করে নদী বন্দরের নিয়ন্ত্রণাধীন ঘাট ইজারা এবং জলমহাল নীতিমালা বহির্ভূত কাজসহ ভূমি সংক্রান্ত কাজে অনিয়ম করায় গত ২ আগস্ট ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মুহম্মদ মনিরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেন জেলা প্রশাসক।


একাত্তর/জো

একটি নামজারির জন্য সরকারি ফি এক হাজার ১৭০ টাকা। কিন্তু সেই নামজারির জন্য দাবি করা হয় ৭০ হাজার টাকা। দরকষাকষির পর ২০ হাজার টাকায় ‘রফা’ হয়। অগ্রিম নেওয়া হয় ১০ হাজার টাকা। গুণে গুণে দুই দফায় এই টাকা...
পটুয়াখালীর বাউফলে গ্রামীণ অবকাঠামো সংস্কার (টিআর/কাবিখা) কর্মসূচির আওতায় নেওয়া প্রকল্পের অর্থ লুটপাটের গুরুতর অভিযোগ উঠেছে। সরেজমিনে অধিকাংশ প্রকল্পে কাজ না করেই বরাদ্দের টাকা তুলে নেওয়ার...
পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি হাসপাতালের হিসাবের সঙ্গে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্যে দেখা গেছে বড়ো ধরনের ব্যবধান। গত এক সপ্তাহে গলাচিপা উপজেলা...
বাড়ি থেকে বের হলেই সামনে খাল। একটি নয়, দুটি নয়—পরপর পাঁচ থেকে সাতটি খাল পেরিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যেতে হচ্ছে কোমলমতি শিশুদের। পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন চরকারফারমা এলাকায় কোনো নিরাপদ...
চলতি ২০২৬-২৭ অর্থবছরের আড়াই মাসে বাংলাদেশে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৫১ বিলিয়ন মার্কিন ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৩ শতাংশ বেশি।
নাগরিকদের জন্য দ্রুত, নির্ভরযোগ্য ও ঝামেলাহীন সেবা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশি নথিপত্রের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ন রাখতে ই-অ্যাপোস্টিল (ই-অ্যাপোস্টিল) ব্যবস্থা আরও...
সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ারে ভারতের সাবেক খেলোয়াড় শচীন টেন্ডুলকারের বিশ্ব রেকর্ড ভেঙ্গেছেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক-ব্যাটার ব্রেন্ডন টেইলর। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর