বাস ও ভ্যানের সংঘর্ষে ভ্যানচালকের মৃত্যু

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ০১:৩৬ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১০ টার দিকে গোয়ালন্দ উপজেলার পদ্মার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ভ্যানচালক হযরত আলী শেখ (৪০) গোয়ালন্দ উপজেলার হাতেম মোল্লা পাড়ার জিন্নাত আলী শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দর্শনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী দর্শনা ডিলাক্স পরিবহন গোয়ালন্দে পদ্মার মোড় এলাকায় একটি ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটালে ঘটনাস্থলেই ওই ভ্যানচালক মারা যান।

আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হলেও বাসের চালক পালিয়েছেন। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।


একাত্তর/জো 

রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর