চার কেজি গাঁজাসহ দুইজন আটক

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ০১:৫৬ পিএম

নওগাঁর রানীনগরে অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে রাণীনগর থানা পুলিশ। 

বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০ টায় উপজেলা সদরের পশ্চিম বালুভরা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলা সদরের পশ্চিম বালুভরা গ্রামের ছায়ের আলীর ছেলে শ্যামল মৃধা ওরফে কালু মিয়া (৩৬) ও পূর্ব বালুভরা গ্রামের মৃত ময়েজ সাহার ছেলে রিন্টু সাহা ওরফে জামিল (৩৫)।

রাণীনগর থানার উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন জানান, নওগাঁ শহরের কাঠালতলী এলাকা থেকে দুইজন মাদক ব্যবসায়ী ব্যাগে করে মাদক নিয়ে রাণীনগরে প্রবেশ করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম বালুভরা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মাদক ব্যবসায়ী শ্যামল ও রিন্টুকে আটক করা হয়। 

তিনি আরও জানান, আটককালে শ্যামলের পিঠে থাকা ব্যাগ থেকে দুই কেজি ও রিন্টুর হাতে থাকা ব্যাগ থেকে দুই কেজি গাঁজাসহ দুইজনের কাছ থেকে মোট চার কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আটককৃত দুইজনের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। 


একাত্তর/জো

অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
নওগাঁর একই পরিবারের স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানসহ চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্ত। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে জেলার নিয়ামতপুর  উপজেলার প্রত্যন্ত বাহাদুরপুর গ্রামে এই নৃশংস...
নওগাঁয় কুকুর জবাই করে খাসি বলে মাংস বিক্রি করা কসাই আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিচ্ছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর