বৈদ্যুতিক খুঁটি স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্টে ক্রেনচালক নিহত

আপডেট : ২০ আগস্ট ২০২২, ১২:৪৯ পিএম

বগুড়ার আদমদীঘিতে বৈদ্যুতিক খুঁটি স্থাপন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক ক্রেন চালক নিহত এবং হেলপার আহত হয়েছেন। 

শুক্রবার (১৯ আগস্ট) শুক্রবার রাত সাড়ে সাতটার সময় আদমদীঘি রেলওয়ে স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত ক্রেন চালক নাজিম উদ্দিন (৩৬) কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার নেমশিকালি গ্রামের তাজু মিয়ার ছেলে ও আহত হারুনুর রশিদ (২১) চট্রগ্রাম জেলার বানখালি উপজেলার বাড়িগ্রামের শফিউল আলমের ছেলে।

আদমদীঘি থানা পুলিশ ও স্থানীয়রা জানান, সান্তাহার নেসকো বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের আওতায় উপজেলার বিভিন্ন গ্রামে নতুন করে বৈদ্যুতিক খুঁটি স্থাপনের জন্য বেশ কিছু শ্রমিক দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলো। রাত সাড়ে সাতটায় আদমদীঘির রেলওয়ে স্টেশনের কাছে খামার বাড়ি এলাকায় সিমেন্টের তৈরি খুঁটি ক্রেনের মাধ্যমে স্থাপন করার সময় ক্রেনের লিভার পাশের বৈদ্যুতিক তারে লেগে ক্রেনের চালক নাজিম উদ্দিন ও হেলপার হারুনুর রশিদ গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাজিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত হেলপার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, নিহতের পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।


একাত্তর/জো

টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত...
বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলার গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও এভিয়েশন খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, আধুনিক বিমানঘাঁটি, পাইলট ট্রেনিং সেন্টার ও কার্গো ফ্যাসিলিটি স্থাপনের উদ্যোগ নিয়েছে...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর