এক বুক আশা নিয়ে অপেক্ষায় নিখোঁজ জেলেদের স্বজনরা

আপডেট : ২০ আগস্ট ২০২২, ০৪:৩২ পিএম

পটুয়াখালীর কুয়াকাটা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে গত ২৪ ঘণ্টায় ১১ মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে শতাধিক জেলে উদ্ধার হলেও এখনও নিখোঁজ রয়েছে ৩৪ জন। নিখোঁজদের ফিরে পেতে এক বুক আশা নিয়ে স্বজনরা অপেক্ষা করছেন কুয়াকাটার আলীপুর-মহিপুর মৎস্য বন্দরে।

নিখোঁজ জেলেদের স্বজনরা জানান, এখনও তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ডুবে যাওয়া ট্রলারের জেলেরা অন্য ট্রলারে ফিরে আসবে এই আশায় তারা সমুদ্রের দিকে তাকিয়ে অপেক্ষা করেছেন। 

অপেক্ষায় থাকা কুয়াকাটার বাসিন্দা নুরুল হক জানান, সমুদ্রে গিয়ে আমার এক ভাই ও ভাতিজা নিখোঁজ রয়েছে। তারা যে ট্রলারে ছিল ওই ট্রলারের চার জন অন্য ট্রলারে ফিরে এলেও তারা আসেনি। জানিনা তাদের ভাগ্যে কি ঘটেছে। 

নিখোঁজ জেলেদের সন্ধানে ইতিমধ্যে দুটি ট্রলার খুঁজতে পাঠানো হয়েছে এবং প্রশাসনের সঙ্গে কয়েকবার কথা বলা হয়েছে বলে জানিয়েছেন কুয়াকাটা-আলীপুর মৎস্য সমবায় সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা।

তিনি জানান, গভীর সমুদ্রে যাওয়া মাছ ধরার ট্রলারের নিরাপত্তার জন্য জিপিএস সিস্টেম স্থাপন করা হলে এই ধরনের দুর্ঘটনার সম্ভাবনা অনেকটা কমে আসবে। 

আরও পড়ুন: নারায়ণগঞ্জে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ১৩

ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে কাজ করছে নৌ-পুলিশ বলে জানিয়েছেন কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক আখতার মোর্শেদ। 

তিনি জানান, গভীর সমুদ্রে যাওয়ার মতো উদ্ধার যান না থাকায় আমাদের এই ধরনের কাজে অনেকটা বেগ পেতে হয়। এমন সরঞ্জাম পেলে আমাদের কাজের গতি আরও বাড়বে। 


একাত্তর/এসি

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর