নারায়ণগঞ্জে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ১৩

আপডেট : ২০ আগস্ট ২০২২, ০৩:৫২ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদল এবং ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে। পরে আহত ছাত্রলীগ এক নেতাকে হাসপাতালে চিকিৎসা নিতে বাধা দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রদলের চার নেতাকর্মীকে আটক করে। 

শুক্রবার (১৯ আগস্ট) রাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের পলখান এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, শুক্রবার সন্ধ্যার পর পূর্বাচলের পলখান এলাকায় বিক্ষোভ মিছিলের আয়োজন করে ছাত্রদল। এতে দাউদপুর ইউনিয়ন ছাত্রলীগ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় দলের অন্তত ১৩ জন নেতাকর্মী আহত হয়। 

পরে রাতে গুরুতর আহত দাউদপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক  রাসেলকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা তার চিকিৎসায় বাধা দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ  ছাত্রদলের চার নেতাকর্মীকে আটক করে।

image


রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ক কবীর মোল্লা বলেন, শনিবার (২০ আগস্ট) সকালে দাউদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোল্লা বাদি মামলা দায়ের করেছেন। মামলায় ২৩ জনের নামে এবং অজ্ঞাত ৫০ জনকে আসামি করা হয়েছে। 

আরও পড়ুন: মসজিদের টাকা চুরির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে আটকদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 


একাত্তর/এসি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর