চট্টগ্রামে নামী ব্রান্ডের আড়ালে নিম্নমানের চাল বিক্রি

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ০৭:৫৯ পিএম

নামী-দামী ব্র্যান্ডের নাম করে নিম্নমানের চাল বাজারজাতকরণ করে ক্রেতাদের প্রতারিত করছে একটি অসাধু চক্র।

মঙ্গলবার (২৩ আগস্ট) চট্টগ্রামের বৃহৎ চালের বাজার চাক্তাই চাউলপট্টিতে অভিযান চালিয়ে এর প্রমাণ পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযোগের সত্যতা মেলায় এ সময় 'আল্লার দান' নামে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। 

দিনে-দুপুরে চালের বাজারে যেন তুঘলকি কাণ্ড! বিশাল চালের এই মোকামে থরেথরে সাজানো নামী-দামী সব ব্র‍্যান্ডের প্যাকেটের আড়ালে নিম্নমানের চাল। বাইরে থেকে বোঝার কোন উপায় নেই। তারপরও এই প্রমাণ পেলো ভোক্তা অধিকারের সংরক্ষণ অধিদপ্তর। ব্রাহ্মণবাড়িয়া, দিনাজপুরসহ বিভিন্ন জায়গার নামী ব্র‍্যাণ্ডের প্যাকেটে বাজারজাত হচ্ছিলো এইসব চাল। 

এছাড়া অনিয়ম পাওয়ায় আরও একটি চালের মোকামকে ২০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

চট্টগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক মো. ফয়েজ উল্যাহ জানিয়েছেন, নিম্নমানের চাল নামী-দামী ব্রান্ডের নামে বেশি দামে বাজারজাত করে ভোক্তাদের প্রতারিত করলে কঠোর সাজা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অবশ্য চাউল ব্যবসায়ী নেতা ওমর আজম এবং আবু নোমান চৌধুরী লিটন বলছেন, বাইরের দেশ থেকে আমদানী করে আনা চালের বস্তা ফেটে যাওয়ায় তারা কিছু প্যাকেট বাজার থেকে কিনে এগুলো প্যাকেটজাত করছিল। যদিও অভিযানে এর কোন সত্যতা মেলেনি।



একাত্তর/ এনএ

মানুষকে কথার ছলে লোভের বশবর্তী করে সর্বস্ব লুটে নেওয়া আন্তঃজেলা প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশের সদস্যরা।গ্রেপ্তারকৃতরা হলো, নোয়াখালী জেলার দক্ষিন শুল্যদিয়া...
নরসিংদীর প্রতারক চক্রের হাতে খুন হয়েছেন সিরাজগঞ্জের কলেজ ছাত্র মিঠু। নরসিংদীর পুলিশ সুপার জানান তারা তদন্ত করে দেখেছেন, ফেসবুকে প্রতারক চক্রের পাতা প্রেমের ফাঁদে পা দিয়ে অপহৃত হন মিঠু। ভার্চুয়াল...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর