বিএনপির মিছিলে আওয়ামী লীগের হামলা, আহত ৩০

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ০২:৫৯ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগর ও গজারিয়া উপজেলায় বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হামলার অন্তত ৩০ জন আহত হয়েছেন। 

শুক্রবার (২৬ আগস্ট) সকাল ১০ টার দিকে উপজেলার শ্রীনগর-দোহার বাইপাস সড়কে ও গজারিয়ার সোনালী মার্কেট এলাকায় হামলার ঘটনা ঘটে। 

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শ্রীনগর উপজেলা বিএনপি বাইপাস এলাকায় জড়ো হয়ে মিছিল বের করে। এসময় উপজেলা ছাত্রলীগ মিছিল করে ওই এলাকায় এসে বিএনপির মিছিলে হামলা করে মারধর শুরু করে। এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুল ইসলাম খান, মহিলা দলের নেত্রী সেলিনা রিনা, যুবদলের সভাপতি জয়নাল আবেদীন জেমসসহ বেশ কয়েকজনকে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুল ইসলাম খান দাবি করেন, ছাত্রলীগ বিনা উস্কানিতে তাদের মিছিলে হামলা করে তিনিসহ অন্তত ২০ জন নেতাকর্মীকে মারধর করে আহত করে। 

image


তবে ছাত্রলীগের উপজেলা সভাপতি শাওন হোসেন দাবী করেন, ছাত্রলীগের সভা চলাকালে বিএনপির বিক্ষোভ কর্মসূচি থেকে ইট-পাটকেল ছুঁড়ে। এরপরই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। বিএনপির লোকজনই তাদের মিছিলের দিকে এগিয়ে এসে হট্টগোল সৃষ্টি করে। 

আরও পড়ুন: ড্রেন থেকে বিলুপ্ত প্রায় সুন্ধি কচ্ছপ উদ্ধার

এদিকে, গজারিয়া বিএনপি গজারিয়ার সোনালী মার্কেট এলাকায় বিক্ষোভ সমাবেশ করতে গেলে বাধার মুখে পড়ে। স্থান পরিবর্তন করে পড়ে উপজেলা মাঠে গিয়ে সমাবেশ করেন তারা। বিএনপি নেতাদের দাবি, আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলায় সেখানে কেন্দ্রীয় যুবদলের সভাপতি মজিবুর রহমান, উপজেলা বিএনপির নেতা শফিকুল ইসলাম, রনি মাষ্টার, তোফাজ্জলসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। 

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

একাত্তর/জো 

মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
মুন্সীগঞ্জে পদ্মা নদীতে নিখোঁজ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র জে এফ মো. আবু নাঈমের মরদেহ উদ্ধারে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শনের জন্য ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যকে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর