সিএনজি অটোরিকশায় আগুন, দুই বিএনপি নেতা আটক

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১১:১৩ এএম

নোয়াখালীর সোনাইমুড়ীতে সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়ে পালানোর সময় দুইজনকে আটক করেছে পুলিশ।  

আটক দুইজন হলেন- উপজেলার কৌশল্যারবাগ গ্রামের ভূঁইয়া বাড়ির মো. মোস্তফা (৪০) ও কাঁঠালি গ্রামের মো. রিন্টু (৫০)। তারা বিএনপির স্থানীয় ওয়ার্ড পর্যায়ের নেতা বলে জানা গেছে। 

শুক্রবার (২৬ আগস্ট) গভীর রাতে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার বাইপাস মহাসড়কের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।  

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।  

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে লাদেন গ্রেপ্তার

তিনি জানান, শুক্রবার গভীর রাতে সোনাইমুড়ী পৌরসভার বাইপাস সড়কের পশ্চিম পাশে রক্ষিত সিএনজিচালিত একটি অটোরিকশায় আগুন লাগিয়ে পালিয়ে যাওয়ার সময় হাতেনাতে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।  

তিনি আরও জানান, আটক দুইজনই বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।


একাত্তর/এসজে 

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর