কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত চার, আহত এক

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ০৬:২৯ পিএম

কক্সবাজারের উখিয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। 

শনিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে উখিয়ার হিজলিয়ায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- হলদিয়াপালং উপজেলার পাগলিরবিল গ্রামের মৃত জয়নাল ইসলামের স্ত্রী সলিমা খাতুন (৪০), একই গ্রামের মৃত গুড়ামিয়ার ছেলে আনোয়ারুল ইসলাম (২৫), রামু উপজেলার ফতেকারকুল গ্রামের মনিন্দ্র ধরের ছেলে বিধু ধর (৫১)। তবে নিহত আরেকজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। 

আহত ব্যক্তি হলেন- রামু উপজেলার গর্জনিয়া সিকদার পাড়ার নুরুল আলমের ছেলে হাবিব উল্লাহকে (৩০)। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে লাদেন গ্রেপ্তার

তিনি জানান, টেকনাফমুখী ট্রাকের সঙ্গে উখিয়া থেকে কক্সবাজারমুখী যাত্রীবাহী সিএনজির সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। 

তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেইসাথে গাড়ি দুটি জব্দ করা হয়েছে।


একাত্তর/এসজে

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর