বসতবাড়ি থেকে উদ্ধার আট ফুটের অজগর

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ০৭:৪৬ পিএম

বাগেরহাটের শরণখোলায় বগী গ্রামের এক গৃহস্থের বাড়ির মাচা থেকে আট ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেন স্থানীয়রা। শনিবার (২৭ আগস্ট) দুপুরে উদ্ধার হওয়া সাপটিকে বিকেলে সুন্দরবনে অবমুক্ত করা হয়। 

পূর্ব সুন্দরবনের বগী ষ্টেশন কর্মকর্তা মো: আনোয়ার হোসেন জানান, সুন্দরবন সংলগ্ন বগী গ্রামের নয়া পঞ্চাইতের ঘরের মাচায় সাপটিকে উঠতে দেখে ভয় পেয়ে যায় ঘরের লোকজন। তারা বিষয়টি স্থানীয় সুন্দরবন সহ-ব্যাবস্থাপনা কমিটি সিপিজির সদস্যদের জানায়।

তিনি আরও জানান, পরে বনবিভাগের নির্দেশে সাপটিকে উদ্ধার করে বগী ফরেষ্ট ষ্টেশন অফিসে নিয়ে আসেন তারা। সাপটির ওজন প্রায় ৮ কেজি। খাদ্যের সন্ধানে সাপগুলো লোকালয়ে আসতে পারে বলে ধারণা এ ষ্টেশন কর্মকর্তার। পরে অফিস সংলগ্ন বনে সেটিকে ছেড়ে দেওয়া হয়।  

image


আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে আইজিপির ভিসা দেশের জন্য অবমাননাকর: ফখরুল

এর আগে গত দু'দিনে বন সংলগ্ন সোনাতলা গ্রাম থেকে উদ্ধার হওয়া আরও দুটি অজগর সাপকে বনে অমুক্ত করা হয়েছে। 


একাত্তর/আরবিএস  

দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
সুন্দরবনে এক শতকেরও বেশি সময় ধরে দাপিয়ে বেড়ানো ঐতিহাসিক ও বিলাসবহুল দুটি লঞ্চ ‘এমএল বনরানী’ ও ‘এমএল বনকন্যা’ নিলামে বিক্রি করে দিয়েছে বন বিভাগ। সঠিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে দীর্ঘদিন অচল ও...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর