১৭ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না

আপডেট : ২৯ আগস্ট ২০২২, ০২:৩১ পিএম

কুমিল্লায় তিন ব্যবসায়ীকে গলা কেটে হত্যা মামলার মৃত্যুদণ্ড পাওয়া এবং ১৭ বছর ধরে পলাতক থাকা আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

রোববার (২৮ আগস্ট) রাতে কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. নেওয়াজ শরীফ রাসেল প্রকাশ সবুজ প্রকাশ বাবু (৩৭)। তার বাড়ি জেলার লাকসাম উপজেলার শ্রীয়াং দক্ষিণ পাড়া গ্রামে।

র‌্যাব-১১ কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, ২০০৭ সালের কুমিল্লার আলোচিত তিন ব্যবসায়ী হত্যার পলাতক আসামিকে গোয়েন্দা তৎপরতা গ্রেপ্তার করা হয়েছে। তাকে কুমিল্লার লাকসাম থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

র‌্যাব জানায়, কুমিল্লা জেলার লাকসাম উপজেলার শ্রীয়াং বাজারে এক হাজার ৪০০ টাকা ডাকাতি করার জন্য তিন ব্যবসায়ীকে গলা কেটে হত্যার ঘটনাটি র‌্যাবের নজরে আসে। পরে পলাতকদের গ্রেপ্তার করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। 

গ্রেপ্তার ব্যক্তি ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত সাভার এলাকায় হকারি করে সেখানে বসবাস করে আসছিলেন।  

২০১৬ সালে তার স্ত্রী তার আসল পরিচয় ও মামলার বিষয়টি জানতে পেরে বিয়ের বিচ্ছেদ করে। তখন ভয়ে তিনি সাভার এলাকা ত্যাগ করে ঢাকার কমলাপুর রেলস্টেশন এলাকায় বসবাস শুরু করেন। পরে ২০২০ সালে বাবার মৃত্যুর পর তার পরিবার সাভার এলাকা ত্যাগ করে কুমিল্লা জেলার বরুড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।

আরও পড়ুন: রাজধানীতে নকল জুস তৈরির কারখানায় র‌্যাবের অভিযান

বরুড়া এলাকায় বসবাসকালীন তার মা গোপনে লাকসাম এলাকায় বিভিন্ন সময়ে যাতায়াত করে এবং বুঝতে পারে ২০০৭ সালের হত্যার বিষয়টি এলাকায় তেমন কোনো আলোচনা নেই। তাই রাসেল ২০২০ সাল থেকে বরুড়ায় তার মায়ের সঙ্গে ভাড়া বাসায় বসবাস শুরু করেন। সেখানে তিনি রাজমিস্ত্রির সহযোগী ও পরে বিভিন্ন পরিবহনে সহকারীর কাজ করে আসছিলেন। 


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর