শেরপুরে ট্রলিচাপায় বিধবা নারী নিহত

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ০৪:৪১ পিএম

শেরপুরে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলিচাপায় এক বিধবা নারী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে শহরের দমদমা কালীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ফিরোজা খাতুন (৫০) নামে কালীগঞ্জ এলাকার মৃত আব্বাস আলীর স্ত্রী ও চার সন্তানের জননী।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কালীগঞ্জ উত্তরপাড়ায় প্রতিষ্ঠিত সেলিম তরফদার সুজনের পরিচালনাধীন একটি ইটের ভাটার শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি ওই ভাটা থেকে জেলা কারাগার মোড়ের দিকে যাচ্ছিলো। এসময় আব্বাস আলীর বাড়ির সামনে আসলে রাস্তা পারাপারের সময় ওই ট্রলি ফিরোজা খাতুনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি রাস্তার পাশে পুকুরে পড়ে গেলে চালক দ্রুত পালিয়ে যান। প‌রে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল ঘটনার সত‌্যতা নিশ্চিত ক‌রে জানান, ঘটনাস্থল পরিদর্শন ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে নিহতের মরদেহ থানায় নিয়ে আসা হচ্ছে। নিহতের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 


একাত্তর/জো 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর