নোয়াখালীতে ১৪৪ ধারা, ভোর থেকে মাঠে পুলিশ

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১০:৩৭ এএম

নোয়াখালী জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে একই স্থানে বেগমগঞ্জে উপজেলা  বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

বুধবার (৩১ আগস্ট) ভোর ছয়টা থেকে ওই এলাকাগুলোতে ১৪৪ ধারা কার্যকর কর হয়েছে। এর প্রেক্ষিতে ভোর থেকেই গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশসহ সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ মাঠে রয়েছে। তাদের নজরদারি রয়েছে গোটা উপজেলায়। 

এদিকে চৌমুহনী শহর  ও তার আশপাশে ১৪৪ ধারা জারি করায় ভোর থেকেই যানবাহন চলাচল কম লক্ষ্য করা গেছে। পাশাপাশি বন্ধ রয়েছে বাজারের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান। জন চলাচলও আগের তুলনায় কিছুটা কম।

আরও পড়ুন: বাংলাদেশ কখনই শ্রীলঙ্কা হবে না: প্রধানমন্ত্রী

নোয়াখালীর বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজিব জানান, আজ  বেগমগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে বেগমগঞ্জ স্টেডিয়াম মাঠে বিকেল তিনটার দিকে বিএনপি বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। একই সময় বেগমগঞ্জ উপজেলা যুবলীগও সমাবেশ ঘোষণা করে। একই স্থানে দল দুটি সমাবেশ ঘোষণা করায় বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে। পরে নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার বুধবার ভোর ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত  চৌমুহনী পৌর এলাকার আশপাশে সকল ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন।


একাত্তর/এসি

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর