শরীর থেকে মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১১:০৪ এএম

সাতক্ষীরা অজ্ঞাত এক পুরুষের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩১ আগস্ট) সকাল সোয়া আটটার দিকে শহরতলীর বাইপাস সড়ক সংলগ্ন জলাশয় থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

সাতক্ষীরা সদরের বকচরা গ্রামের নুরুজ্জামান নামে এক ব্যক্তি জানান, বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে তার মাছের ঘেরের দক্ষিণপাশে বাইপাস সড়কের ওপর তাজা রক্ত ও সেখানে পড়ে থাকা একটি জুতো দেখে পথচারীরা ভিড় জমায়। পরে তারা বাইপাস সড়কের পাশে লাগানো নেপিয়ার ঘাসের বনের পাশের জলাশয়ে অনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তির গলাকাটা মরদেহ দেখতে পান। 

ঘটনাস্থলে এসে সদর থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে- দুর্বৃত্তরা তাকে অন্য স্থান থেকে ধরে এনে বাইপাস সড়কের ওপর গলা কেটে হত্যার পর মরদেহ জলাশয়ে ফেলে দিয়েছে।

আরও পড়ুন: নোয়াখালীতে ১৪৪ ধারা, ভোর থেকে মাঠে পুলিশ

সাতক্ষীরা সদর থানার উপ পরিদর্শক লোকমান হোসেন জানান, ওই লাশের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন ছিল। তবে কাটা মাথাটি পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে একটি জুতা উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। 


একাত্তর/এসি

সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর