বান্দরবানে দুর্বৃত্তের গুলিতে গ্রাম্য কবিরাজ নিহত

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১১:৫৭ এএম

বান্দরবানে দুর্বৃত্তের গুলিতে এক গ্রাম্য কবিরাজ নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে জেলার রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বরইতলী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মংসাই মারমা (৪৮)। তিনি কদমপ্রু পাড়া চিংহ্লা মং মারমার ছেলে। মংসাই পেশাই গ্রাম্য কবিরাজ ছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে বড়ইতলী ও কদমপ্রু পাড়া যাওয়ার রাস্তার মাঝখানে কে বা কারা মংসাই মারমা’কে গুলি করে পালিয়ে যায়। পরে গুলির আওয়াজ পেয়ে তাকে মৃত অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। 

আরও পড়ুন: শরীর থেকে মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, ঘটনা তদন্ত করে বিস্তারিত জানানো হবে।


একাত্তর/এসি

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  
অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আবারও অভিযান চালিয়েছে যৌথবাহিনী। 
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে প্রাইভেটকার পার্কিংকে কেন্দ্র করে এক পথচারীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় হামিদুল গাজী (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দীর্ঘ প্রায় ছয় মাস বন্ধ থাকার পর অবশেষে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)।
ব্যবস্থাপনার নানা ত্রুটি, আবাসন ও পরিবহন সংকট এবং বিরূপ আবহাওয়ার রক্তচক্ষু উপেক্ষা করেই শনিবার থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে এশিয়ার বৃহত্তম ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমসের। দীর্ঘ ৩২...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
রাজধানীর কদমতলীতে গৃহবধূ ইয়ানুর বেগমকে (২৫) গলা কেটে নৃশংসবাবে হত্যার পর খাটের নিচে লাশ লুকিয়ে রেখে পালিয়েছেন তার স্বামী জুয়েল। শুক্রবার দুপুরে খবর পেয়ে কদমতলী থানা পুলিশ বাসার খাটের নিচ থেকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর