তিস্তার পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপরে

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৩ পিএম

উজানে বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে নীলফামারীতে বিপদসীমা ছাড়িয়েছে তিস্তা নদীর পানি। 

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টা থেকে তিস্তা ব্যারেজের নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। 

এর আগে, ওই পয়েন্টে বিকেল তিনটায় নদীর পানি বিপদসীমা ছাড়িয়ে ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানির বিপদসীমা ৫২ দশমিক ৬০ মিটার। 

নদীর পানি আকস্মিক বৃদ্ধিতে পানি নিয়ন্ত্রণের জন্য তিস্তা ব্যারেজের সবকটি জলকপাট খুলে রাখা হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা।

এদিকে, নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার ডিমলা উপজেলার পূর্বছাতনাই, পশ্চিম ছাতনাই, টেপাখড়িবাড়ি, খগাখড়িবাড়ি, খালিশাচাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ি ইউনিয়নের ১৫টি চর-গ্রামের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। তবে এখন পর্যন্ত সেখানে কেউ পানিবন্দী হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধিগণ।

আরও পড়ুন: নলডাঙ্গায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পানি উন্নয়ন বোর্ড নীলফামারী ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাষ ও সতর্কীকরণ কেন্দ্রে বরাত দিয়ে নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা জানান, সকাল ৯টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার ৩৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এরপর বেলা ১২টা থেকে পানি বাড়তে শুরু করে। বিকাল তিনটায় বিপদসীমা ছাড়িয়ে ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এরপর সন্ধ্যা ছয়টায় নদীর পানি আরও ১০ সেন্টিমিটার বেড়ে বর্তমানে বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

তিনি আরও বলেন, পূর্বাভাষ অনুযায়ী রাতে পানি কমবে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারেজের ৪৪ জলকপাটের সবকটি খুলে রাখা হয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর