নলডাঙ্গায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৮ পিএম

নাটোরের নলডাঙ্গায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার পিপরুল ইউনিয়নের বাঁশভাগ পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত শিশু শিলা খাতুন (০২) উপজেলার ওই গ্রামের লাল মিয়ার মেয়ে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, পুকুর পাড়ে অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করছিল দুই বছরের শিশু শিলা। এসময় সকলের অগোচরে পুকুরের পানিতে পড়ে ডুবে নিখোঁজ হয় শিশুটি। খোঁজাখুঁজির পর শিশুটির মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

আরও পড়ুন: বাস-লরির সংঘর্ষে আটজন আহত

নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) আকবর আলী জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য স্বজনদের অনুমতি দেয়া হয়েছে। 


একাত্তর/জো 

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোবহান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। 
দেশের দুই জেলায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে এক স্কুলছাত্র ও এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া নদীতে ডুবে এখনও এক স্কুলছাত্র ও এক দুবাই প্রবাসীব্যাপী মোট দুইজন নিখোঁজ রয়েছেন। 
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 
লালমনিরহাটের তিস্তা নদীতে গোসল করতে গিয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। চোরাবালিতে তালিয়ে যাওয়ার সময় ছোট ভাইকে উদ্ধার করতে গিয়ে বড়ো ভাইও তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর