গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১১:০২ এএম

মোংলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে নিহত গৃহবধূর স্বামীকে। 

শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে তার স্বামীকে গ্রেপ্তার করা হয়। 

নিহত বর্ণালী (২০) পৌর শহরের শ্রমকল্যাণ সড়কের বাসিন্দা বাবুল হোসেনের মেয়ে। তার স্বামী মাদ্রাসা রোডের বাসিন্দা এনামুল খাঁনের ছেলে মহসিন খাঁন। 

পুলিশ ও নিহতের পরিবার জানায়, শনিবার সকালে ঝগড়া-ঝাটি করে মহসিন স্ত্রী বর্ণালীকে ঘরে আটকে রেখে চলে যান। এরপর সকাল ১০টার দিকে মহসিন তার স্ত্রীর মোবাইল ফোন আনার জন্য বর্ণালীর ছোটভাই জুবায়ের হোসেন মারুফকে ওই ঘরে পাঠান। মারুফ ঘরে ঢুকে বর্ণালীকে রান্নাঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে মাকে খবর দেয়। 

বর্ণালীর পরিবারের অভিযোগ, মহসিনের আগের এক স্ত্রী আছে। তারপরও চার মাস আগে বর্ণালীকে ফুসলিয়ে ও ভয়ভীতি দেখিয়ে বিয়ে করে মহসিন। বিয়ের পর থেকে মহসিন প্রায়ই বর্ণালীকে মারধর করতো। 

এদিকে ঘটনার খবর পেয়ে মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসিফ ইকবাল ও মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মহসিনকে জিজ্ঞাসাবাদ করেন।

পুলিশের জিজ্ঞাসাবাদে বর্ণালীকে বিয়ে করার কোন কাগজপত্র দেখাতে পারেনি মহসিন। পরে ঘটনাস্থল থেকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে পুলিশ মহসিনকে গ্রেপ্তার করে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, মরদেহ ময়না তদন্তের জন্য রোববার সকালে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন: ছাত্রীনিবাস থেকে বেরোবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসিফ ইকবাল বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে এটি আত্মহত্যা, কারণ শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী মহসিনকে গ্রেপ্তার করা হয়েছে। 

তারপরও এ ঘটনা নিয়ে পরিবারসহ এলাকাবাসীর ভিন্ন ভিন্ন মত থাকায় অধিকতর তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


একাত্তর/এসজে

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এক তরুণীর বিয়ের দিন রাকিব প্রামাণিক (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া তার দুটি পোস্ট এলাকায় আলোচনার...
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
সুন্দরবনে চোরা হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া বাঘটি উদ্ধার করেছে বনবিভাগ। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর