তরুণীর বিয়ের দিন আমবাগানে যুবকের ঝুলন্ত মরদেহ, ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৭:১৬ পিএম

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এক তরুণীর বিয়ের দিন রাকিব প্রামাণিক (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া তার দুটি পোস্ট এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার জটিবাড়ি গ্রামের একটি আমবাগান থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।  

জানা গেছে, মৃত্যুর আগে ফেসবুকে দেওয়া এক পোস্টে রাকিব নিজের মানসিক কষ্টের কথা উল্লেখ করে সবার কাছে ক্ষমা চান। পোস্টের সূত্র ধরেই স্থানীয়রা আমবাগানে একটি গাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করে।

মৃত্যুর আগে দেওয়া আরেকটি পোস্টে রাকিব দাবি করেন, তিনি ওই তরুণীর সঙ্গে সম্পর্কে ছিলেন এবং ওই তরুণীকে পরিবারের ইচ্ছায় বিয়ে দেওয়া হচ্ছে। পোস্টে তিনি ওই তরুণীর বাবা-মাকে নিজের মৃত্যুর জন্য দায়ী করে অভিযোগও তোলেন।  

এদিকে অন্য একটি পোস্টে রাকিব তার বাবা-মা ও স্বজনদের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং সবার কাছে দোয়া চান।

জটিবাড়ি এলাকার বাসিন্দা নাসির উদ্দিন বলেন, রাকিব ভদ্র স্বভাবের ছিলেন। স্থানীয় একটি বিদ্যালয়ে পড়ার সময় এক তরুণীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। পরে তিনি বিদেশে গেলেও প্রত্যাশিত কাজ না পেয়ে দেশে ফিরে আসেন। সম্প্রতি ওই তরুণীর বিয়ের খবর পেয়ে বিষয়টি নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রাকিব।

রাকিবের দেওয়া ফেসবুক পোস্টে যুক্ত করা ঐ তরুণীর খালার নম্বরে কল দেওয়া হলে তিনি বলেন, তাদের মধ্যে সম্পর্ক ছিল কিনা আমি এটা জানি না। রাকিবের বিষয়টিও আজকে শুনলাম। এখানে তো আমি থাকি না, কাল এসে শুধু শুনি তার (ওই তরুণীর) আজকে বিয়ে। রাকিব আমার নম্বর কীভাবে পেয়েছে, সেটাও জানি না।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশি তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি।  

আরবিএস
সিরাজগঞ্জের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অডিট চলাকালে কীটনাশক সেবন করে আত্মহত্যা করেছেন শাখা ব্যবস্থাপক। এ ঘটনার পর ব্যাংকের অন্য কর্মকর্তা ও বিক্ষুব্ধ জনতার হাতে অবরুদ্ধ হওয়া অডিট কমিটির তিন...
অবৈধভাবে সার মজুত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড পাওয়া সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মনিরুল ইসলামের প্রাথমিক সদস্যপদ (রুকুনিয়ত) বাতিল করা হয়েছে। বাংলাদেশ...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর