শ্বশুরবাড়িতে ডেকে এনে স্বামীর গোপনাঙ্গ কর্তন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩১ পিএম

কুড়িগ্রামে স্ত্রীর বিরুদ্ধে শ্বশুরবাড়িতে ঘুমের ঘোরে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়া অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত স্বামীকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্ত্রী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের হাপাটারী গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি (২৫) নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের ঝিনঝিরা বালা চর গ্রামের বাসিন্দা।

জানা যায়, এক বছর আগে ওই দম্পতির বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের কলহ চলে আসছিলো। গত শুক্রবার উভয় পরিবারের মধ্যস্থতায় তা নিরসন হয়। পরে ওই দিন সন্ধ্যায় স্ত্রীসহ শ্বশুরবাড়িতে বেড়াতে যান স্বামী। 

ঘটনার দিন শ্বশুরবাড়িতে দুপুরে খাওয়া দাওয়া শেষে স্বামী ঘুমিয়ে পড়েন। সন্ধ্যার দিকে স্ত্রী ব্লেড দিয়ে ঘুমিয়ে থাকা স্বামীর গোপনাঙ্গ কেটে দেন। এসময় তার চিৎকারে গ্রামবাসী এগিয়ে গিয়ে মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারীর একটি ক্লিনিকে ভর্তি করে। 

ওই দিন রাতে নির্যাতনের শিকার স্বামীর বড়ো ভাই জাহাঙ্গীর আলম বাদি হয়ে দুইজনকে আসামি করে কচাকাটা থানায় একটি মামলা দায়ের করেন। 

আরও পড়ুন: ক্রেডিট কার্ডে অতিরিক্ত ডলার ব্যয়, ২৭ ব্যাংককে চিঠি

পরে রাতে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত স্ত্রী সাহিনা বেগম ও শাশুড়িকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।  

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা জানান, গ্রেপ্তারদের রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


একাত্তর/এসি

রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
কুড়িগ্রামে একটি ধানখেত থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াতারী এলাকা থেকে হাঁটুর নিচের...
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর