তিন সদস্যের তদন্ত কমিটি

একাত্তরে সংবাদ প্রচারের পর সেই বন কর্মকর্তাকে সরানোর নির্দেশ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৭ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ রেঞ্জের আওতাধীন সংরক্ষিত বনের খালে টাকা দিলেই মিলছে মাছ ধরার অলিখিত অনুমতি। এজন্য এক শ্রেণীর জেলেরা টাকাও দেন, তারাই মাছ ধরতে পারেন সংরক্ষিত বনের ওইসব খালে। এর নেপথ্যে স্থানীয় বন বিভাগ ও রাজনীতির সঙ্গে জড়িত প্রভাবশালীদের সিন্ডিকেট। তাদের ইশারাতেই চলে সংরক্ষিত বনাঞ্চলের খাল বেচা-কেনার এ বাণিজ্য। ফলে হুমকিতে সেখানকার জীব-বৈচিত্র্য।

ওই রেঞ্জের সংরক্ষিত বনের খালে বন বিভাগ ও প্রভাবশালীদের সিন্ডিকেটকে টাকা দিয়ে তাদের ছত্রছায়ায় অবাধে মাছ শিকার ও গাছ কাটা নিয়ে গত ৫ সেপ্টেম্বর একাত্তর টেলিভিশনে একটি প্রতিবেদন প্রচার হয়।

প্রতিবেদনটি প্রচারের পর পটুয়াখালী সহকারী বন সংরক্ষক মো. তারিকুল ইসলামকে আহবায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। বুধবার (৭ সেপ্টেম্বর) পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এ কমিটি গঠন করেন।

তদন্ত কমিটির ওই চিঠিতে বলা হয়, একাত্তর টেলিভিশনের সংবাদের ভিত্তিতে সরেজমিনে তদন্ত করে অবৈধভাবে সংরক্ষিত বনাঞ্চলে মাছ ধরা এবং গাছ কাটার সাথে জড়িত বন কর্মকর্তাদের দায়-দায়িত্ব নিরূপণ করে সুস্পষ্ট মতামতসহ আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলা হলো।

এদিকে, সংবাদ প্রচার না করার জন্য প্রতিবেদককে টাকা দিয়ে ম্যানেজ করতে চাওয়া সেই চরমোন্তাজ সদর বিট কর্মকর্তা আবুল কালাম মোহাম্মদ ইছাকে চরমোন্তাজ সদর ক্যাম্পের অতিরিক্ত দায়িত্ব থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে তাকে (আবুল কালাম মোহাম্মদ ইছা) চরমোন্তাজ সদর ক্যাম্পের দায়িত্ব হস্তান্তর করে গলাচিপা বন আদালতের সহকারী বন মামলা পরিচালকের মূল দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ১০

উল্লেখ্য, জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে চলতি বছরের ২০ মার্চ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জীববৈচিত্র্য তথা মৎস্য ও বনজ সম্পদ রক্ষায় রাঙ্গাবালীর সোনারচর অভয়ারণ্যসহ বন বিভাগের আওতাধীন সংরক্ষিত খালে মাছ শিকারের জন্য অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।


একাত্তর/আরএ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস লাইনের ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হওয়ার চার দিন পর জীবনযুদ্ধে হেরে গেলেন স্বামী-স্ত্রী। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার ও অপচয়ের খেসারত আজ সাধারণ মানুষকে দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বিগত সরকারের...
নবায়নযোগ্য শক্তির প্রসার ও টেকসই বিদ্যুৎ নিশ্চিতের পথে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল ফরিদপুর জেলা পরিষদ। এই প্রথমবারের মতো নিজেদের ভবনের ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
সরকারি চাকরিজীবীদের বাসা বরাদ্দে দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম, দুর্নীতি ও অসাধু চক্রের দৌরাত্ম্য বন্ধে ঐতিহাসিক এক পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন থেকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে স্বচ্ছ ও দ্রুত প্রক্রিয়ায়...
গাজীপুরে ভুয়া মামলা দিয়ে শতাধিক মানুষকে চরম ভোগান্তি ও হয়রানির অভিযোগে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলামকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে অব্যাহত হামলার কারণে তৈরি হওয়া চরম নিরাপত্তা অনিশ্চয়তার মুখে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর