কক্সবাজার মেরিন ড্রাইভে রোলার স্কেটিং ম্যারাথন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৯ পিএম

দুইশো' প্রতিযোগীর অংশগ্রহণে পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হলো রোলার স্কেটিং ম্যারাথন প্রতিযোগিতা। 

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল আটটায় সৈকতের লাবণী পয়েন্টে বাংলাদেশ স্কেটিং ফেডারেশনের আয়োজনে রোলার স্কেটিং ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন সংগঠনটির সভাপতি আবুল কালাম আজাদ।

সমুদ্র আর পাহাড়ের মাঝখানে কক্সবাজারের নান্দনিক সড়ক মেরিন ড্রাইভ। এই মসৃণ সড়কে একদল সুপারম্যান স্কেটিং জুতার উপর ভর করে দুরন্ত বেগে ছুটে চলেন গন্তব্য ছুঁতে। বালক-বালিকা মিলে তারুণ্যে ভরা দুইশো' স্কেটম্যানের চোখে মুখে ছিল জয়োৎসব।

এসময় প্রতিযোগীরা মেরিন ড্রাইভ সড়কের ২৬ কিলোমিটার পথ জুড়ে স্কেটিং করেন।

রোলার স্কেটিং ম্যারাথনে অংশ নেয়া জোয়ানরা বললেন, কক্সবাজারের এই নৈসর্গিক সৌন্দর্যের মাঝে স্কেটিং করতে পারার অভিজ্ঞতা মনে রাখার মতো।

আরও পড়ুন: প্রশাসনের হস্তক্ষেপে ১২ বছরের কিশোরীর বাল্যবিয়ে বন্ধ

এই আয়োজনকে বিশ্বের কাছে বাংলাদেশের অগ্রযাত্রা তুলে ধরার প্রয়াস বলে আখ্যা দেন স্কেটিং ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ। 

এদিকে, কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশিদ বলেন, স্কেটিং করার মতো পরিবেশ ও সুযোগ কক্সবাজারে তৈরি হয়েছে, যেটি দেশের উন্নয়নের প্রতিচ্ছবি।

একাত্তর/এসজে

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর