বিয়ে ও ১০ লক্ষ টাকার প্রলোভন দেখিয়ে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৫ পিএম

শেরপুরের শ্রীবরদীতে পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রী (১৩)কে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে ব‌লে দা‌বি প‌রিবা‌রের। উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের বড়ইকুচি গ্রামে এ ঘটনা ঘটে। প‌রে (২১ সেপ্টেম্বর) রাতে ওই মেয়েটির বাবা বাদী হয়ে একই গ্রামের মৃত লাল চাঁন মিয়ার ছেলে সুরুজ্জামান (৪৪) কে আসামী করে থানায় একটি মামলা দায়ের কর‌লে পুলিশ অভিযান চালিয়ে রাতেই সুরুজ্জামানকে গ্রেপ্তার করে। বৃহস্পাতবার (২২ সেপ্টেম্বর) আসামী সুরুজ্জামানকে আদালতের মাধ‌্যমে জেল হাজতে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, স্কুল ছাত্রীর বাবা ঢাকায় দিনমজুরের কাজ করেন। ধর্ষণের শিকার স্কুলছাত্রী বড়ইকুচি গ্রামে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করতো। 

মামলা সূত্রে জানা গেছে, ২৮ জুন রাতে সুরুজ্জামান ওই স্কুলছাত্রীকে ১০ লক্ষ টাকা দিয়ে বিয়ে করার প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে এক‌টি বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করে। এছাড়াও বিভিন্ন সময়ে গোয়াল ঘরসহ একাধিক জায়গায় নিয়ে তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে স্কুল ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে অসুস্থ্য হয়ে পড়লে বাড়ির লোকজন তাকে ডাক্তারের কাছে নিলে যায়। প‌রে পরীক্ষায় জানা যায় অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে ভুক্তভোগী ছাত্রী। এঘটনার পর সুরুজ্জামান কর্তৃক ধর্ষণের বিষয়টি পরিবারকে জানায় ওই নাবালিকা।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে সুরুজ্জামানকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। রাতেই অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আসামী সুরুজ্জামানকে আদালতে পাঠানো হয়েছে। আদালত আসামী সুরুজ্জামানকে জেল হাজতে প্রেরণ করেছেন।

 

একাত্তর/এসএ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
“টাকা লাগলে টাকা নিতি-তবু বিয়ের দাওয়াত দিতি” শাকিলের বাসর ঘর ভেঙে দাও গুড়িয়ে দাও” এই স্লোগানে ঢাকা খুলনা মহাসড়কের দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে বিক্ষোভ মিছিল করেছে একদল যুবক।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গলায় ছুড়ি ঠেকিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় অভিযুক্ত আফজাল ও আব্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর