শেরপুরে শুভ মহালয়ার মাধ্যমে দেবীকে আহবান

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৮ এএম

আজ শুভ মহালয়া। দেবীকে আহবান জানানো হয় আজ এই ধরণীতে আগমনের জন্য। দেবী দুর্গার কাছে ভক্তদের প্রার্থনা- ‘হে দেবী, তুমি জাগো, ধন্য করো তোমার আগমনে আমাদের এই সুন্দর পৃথিবীকে। মাতৃরূপা, বুদ্ধিরূপে, শক্তিরূপে, বিদ্যারূপে আশীর্বাদ করো পৃথিবীর প্রত্যেক মানুষকে। বিনাশ করো আমাদের অসুর প্রবৃত্তিকে’।

এর মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এদিন কৈলাস থেকে মা দুর্গা পিতৃগৃহে আগমন করেন।

মহালয়া আগমনী গীতিনকশা ‘এসো মা এ ধরায়’ অনুষ্ঠানের মাধ্যমে রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে শেরপুরের গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে শুভ মহালয়া অনুষ্ঠিত হয়।

পঞ্জিকা মতে পাঁচ দিনব্যাপী এই শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে আগামী ১ অক্টোবর শনিবার ষষ্ঠীতে দশভুজা দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে। প্রতিবছর ষষ্ঠীর আগে পঞ্চমীর দিন সন্ধ্যায় বোধনের মধ্য দিয়ে দেবীর আগমন-ধ্বনি অনুরণিত হয়।

আরও পড়ুন: বড়াইগ্রামে গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী পলাতক

পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় সাহা বলেন, এই মহালয়া উৎসবের মাধ্যমে আমাদের মাঝে দেবী দুর্গার আগমন হয়। আমরা এই দিন থেকে দেবী দুর্গার কাছে আমাদের সকল প্রার্থনা শুরু করি। আমরা মাকে এই দিনে আমরা বরণ করে নেই।


একাত্তর/আরএ

পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের শুরুর মহালয়া তিথিতে দেবী দুর্গা মত্তে আগমন করেন। অমাবস্যার পরবর্তী তিথি প্রতিপদ থেকে শুরু হয় দেবী দুর্গার আরাধনা।রোববার (২৫ সেপ্টেম্বর) মহালয়ার মধ্য দিয়ে...
‘অনেক ডিসেম্বর আসবে, কিন্তু শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’ এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। শেখ হাসিনার দেশে ফেরা সংক্রান্ত সাম্প্রতিক চর্চা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি...
রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ায় তুলা ও জুটের গোডাউনে লাগা ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের আড়াই ঘণ্টার প্রাণপণ চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ায় গোডাউনের পাশাপাশি...
সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। মশাবাহিত এই আশঙ্কাজনক রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে...
বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের পরম আরাধ্য ও সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শুভ আগমনী বার্তা নিয়ে শনিবার উদযাপিত হতে যাচ্ছে পুণ্যলগ্ন ‘শুভ মহালয়া’। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে চণ্ডীপাঠের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর