গলায় কলস বেঁধে নদীতে গৃহবধূর ঝাঁপ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫২ পিএম

রাজবাড়ীতে এক গৃহবধূ গলায় বালি ভর্তি কলস বেঁধে নদীতে ঝাঁপ দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অলঙ্কারপুরে গড়াই নদীতে এ ঘটনা ঘটে। এ খবর লেখা পর্যন্ত তিনি নদীতে নিখোঁজ রয়েছেন।

ওই গৃহবধূর নাম মনোয়ারা বেগম (৫৫)। তিনি ওই গ্রামের মৃত গণি মণ্ডলের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা মোকারম হোসেন মোল্লা জানান, দুপুরে ওই গৃহবধূ বাড়ি থেকে কলস ও দড়ি নিয়ে বের হন। বাড়ির অদূরে গড়াই নদীর তীরে গিয়ে কলসে বালি ভর্তি করে গলায় পেঁচিয়ে নদীতে ঝাঁপ দেন। এ সময় দূর থেকে পথচারী এক নারী এ ঘটনা দেখে চিৎকার করেন। তখন আশেপাশের মানুষ বিষয়টি জানতে পারে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

তবে কেন ওই নারী এমন ঘটিয়েছেন তা জানাতে পারেননি মোকারম।

আরও পড়ুন: পঞ্চগড়ে নৌকাডুবে ২৪ জন নিহত

বালিয়াকান্দি উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার সজিব বলেন, বেলা সাড়ে তিনটা থেকে উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে গড়াই নদীতে তল্লাশি অব্যাহত আছে।


একাত্তর/এসি

একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর