দুই অপহরণকারিকে চিনতে পেরেছেন রহিমা বেগম?

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৬ পিএম

বহুল আলোচিত নিখোঁজ ঘন্টার কেন্দ্রে থাকা খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়া এলাকার বাসিন্দা রহিমা বেগম একই দিনে কয়েকবার নিজের কথা পরিবর্তন করেছেন। সেই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে আচরণও পরিবর্তন করেছেন।

নিজ বাসার উঠোন থেকে নিখোঁজের ২৯ দিন পর রহিমা বেগমকে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সৈয়দপুর গ্রাম থেকে শনিবার রাতে উদ্ধার করা হয়। এরপর তাকে রাতেই খুলনায় নিয়ে আসা হয়। উদ্ধারের পর থেকেই রহিমা নির্বাক হয়ে থাকেন।

নিখোঁজের বিষয়ে তিনি কোন কথাই বলছিলেন না। রোববার সকালে ছেলে-মেয়েরা দেখা করতে এলে তিনি তাদের সঙ্গে দেখাও করতে চাইছিলেন না। পরে পুলিম কর্মকর্তাদের অনুরোধে দেখা করলেও কোন কথা বলেননি। রহিমা তার স্বামীর সঙ্গেও কথা বলতে রাজি হননি।

কিন্তু দুপুরে খুলনা পিবিআই কার্যালয়ে চার মেয়ের সঙ্গে দেখা হবার রহিমা বেগমের আচরণ পাল্টে যায়। এ সময় মেয়েরা মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। পরে রহিমা বেগম দাবি করেন, তিনি অপহরণের শিকার হয়েছিলেন।

পরে বিকালে আদালতের কাছে দেয়া জবানবন্দিতে রহিমা খাতুন দাবি করেন,  তাকে চারজন অপহরণ করেছিলো। এরমধ্যে তিনি প্রতিবেশী মহিউদ্দিন ও তার ভাই গোলাম কিবরিয়া পলাশকে চিনতে পেরেছেন। বাকি দুজনকে তিনি চিনতে পারেননি।

রহিমা বেগম জানান, পলাশ এবং মহিউদ্দিন তার মুখে রুমাল চেপে অজ্ঞান করে। এরপর সে নিজেকে চট্টগামে আবিস্কার করেন। সেখান থেকে রহিমা বেগম ঢাকা হয়ে মোকসেদপুর গিয়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সৈয়দপুর গ্রামে চলে যান।

সেখানে ১৭ সেপ্টেম্বর থেকে অবস্থান করে মেয়েদের সাথে যোগাযোগের চেষ্টা করার আগ মুহূর্তে পুলিশ তাকে উদ্ধার করে। বাদী পক্ষের আইনজীবী আফরুজ্জামান টুটুল বলেন, ভিকটিম আদালতকে তার অপহরণের বিষয়ে বিস্তারিত বর্ণনা দিয়েছেন।

আরও পড়ুন: রহিমার নিখোঁজ নাটকের পুরোটাই সাজানো?

সেখানে তিনি উল্লেখ করেন, জমিজমা নিয়ে যাদের সাথে বিরোধ ছিলো, মূলত তারাই তাকে অপহরণ করে চট্টগ্রামে নিয়ে যান। সেখানে থেকে তিনি ফরিদপুরে আসেন। মামলায় যাদের নাম রয়েছে তাদের মধ্যে চার-পাঁচ জন অপহরণের সঙ্গে জড়িত।

জবানবন্দি শেষে রহিমা বেগমকে মুখ্য মহানগর আদালত-৪ এর বিচারক সারোয়ার আহমেদ মামলার বাদী ও তার মেয়ে আদুরী খাতুনের জিম্মায় হস্তান্তর করেন। আদালতের নির্দেশে গেলো ১৭ সেপ্টেম্বর মামলার তদন্তভার বুঝে নেয় পিবিআই খুলনা।

মামলার তদন্ত করছেন পিবিআই পরিদর্শক আব্দুল মান্নান। এর আগে মামলার তদন্তকালে পুলিশ ও র‌্যাব ৬ জনকে গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন কুয়েট কর্মকর্তা গোলাম কিবরিয়া, রহিমার স্বামী হেলাল হাওলাদার,প্রতিবেশী মহিউদ্দিন, পলাশ, জুয়েল ও হেলাল শরীফ।


একাত্তর/আরবিএস  

বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ছয়জন।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জুমার নামাজ পড়তে গিয়ে মোহাম্মদ স্বপন (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনদিন পেরিয়ে গেলেও এখনও তার সন্ধান মেলেনি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিআইডি পরিচয়ে এক যুবককে অপহরণের চেষ্টার সময় চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর