বৈরী আবহাওয়ায় সাগরে ট্রলারডুবি: পাঁচ জেলে উদ্ধার, নিখোঁজ ছয়

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১০:৪৫ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ছয়জন। 

রোববার (৫ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে বৈরী আবহাওয়া, তীব্র স্রোত ও বড় ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

উদ্ধার হওয়া জেলে বাইজিদ (৩০) জানান, পানপট্টি ইউনিয়নের খরিদা গ্রামের ইমাদুল সিকদারের মালিকানাধীন ট্রলারে মোট ১১ জন জেলে শনিবার রাতে মাছ ধরতে বঙ্গোপসাগরে যান। রোববার রাত ৯টার দিকে সাগরে তীব্র স্রোত ও ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। এরপর তারা ডুবে যাওয়া ট্রলার ও একটি বয়া আঁকড়ে ধরে প্রায় ছয় ঘণ্টা সাগরে ভেসে থাকেন। রাত ৩টার দিকে একই এলাকার ইমাম সিকদারের আরেকটি ট্রলার তাদের উদ্ধার করে। 

উদ্ধার হওয়া জেলেরা হলেন— ইমাদুল সিকদার (৪০), বাইজিদ (৩০), নাজমুল (৩০), রাকিব (২২) ও সজীব (২৫)। আহত বাইজিদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে এখনও নিখোঁজ রয়েছেন পানপট্টি ইউনিয়নের তুলারাম গ্রামের ইমাদুল খা (৪৫), খরিদা গ্রামের হারুন (৬০), গজালিয়া ইউনিয়ন-এর আদানী গ্রামের ফরকান (৪৫), সায়েদ (২০), আল-আমিন (৪০) এবং গলাচিপা সদর ইউনিয়ন-এর পক্ষিয়া গ্রামের আকাশ (২৫)। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক জানান, ট্রলারডুবির খবর পাওয়ার পর কলাপাড়া উপজেলা ও রাঙ্গাবালী উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান পরিচালনা করছে।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক। 

ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিমন্ত্রী গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহুরুন নাবী এবং তার উপজেলা প্রতিনিধি আবু নাঈমকে নিখোঁজ জেলেদের বাড়িতে পাঠান। তারা পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সার্বিক খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।

আরবিএস
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
বঙ্গোপসাগরে এখন কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না, তার ওপর যোগ হয়েছে জলদস্যুতার আতঙ্ক। তবে সাধারণ কোনো ডাকাত দল নয়; অভিযোগ উঠেছে, মাছ ধরার আড়ালে বড়ো ট্রলার নিয়ে একশ্রেণির জেলে রূপী দস্যু হামলা...
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বঙ্গোপসাগর সংলগ্ন সোনারচরের বড় খাল এলাকায় ডাকাতির অভিযোগে ৯ জন জেলেকে ধরে নৌপুলিশের কাছে সোপর্দ করেছেন ভুক্তভোগী জেলেরা।
একদিকে সাগরের বিস্তীর্ণ জলরাশি, অন্যদিকে নদীর বুক চিরে ছুটে চলা জেলে নৌকার সারি। কোথাও বালুচরে লাল কাঁকড়ার ছোটাছুটি, কোথাও ঝাউবনের পাতায় বাতাসের মৃদু দোলা; আবার কোথাও সবুজ বনের নীরবতা ভেঙে ভেসে...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর