পঞ্চগড়ে নৌকা ডুবির ঘটনায় মৃত্যু বেড়ে ৪৩

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫৮ পিএম

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকা ডুবির ঘটনায় দ্বিতীয় দিনে এখন পর্যন্ত আর ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে।

সকালে করতোয়া এবং পাশের দিনাজপুরের আত্রাই নদীর বিভিন্নস্থানে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে মরদেহগুলো উদ্ধার করা হয় বলে জানান ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা।

তবে, তাৎক্ষণাত উদ্ধার সবার নাম ও পরিচয় জানা যায়নি। স্বজনদের দেওয়া তালিকা অনুযায়ী এখনও ৪৭ জন নিখোঁজ রয়েছেন।   

পঞ্চগড় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শেখ মাহবুব ইসলাম জানান, রোববার ২৫ জনের লাশ উদ্ধারের পর রাতে নদীতে তল্লাশি সাময়িক বন্ধ রাখা হয়েছিল।

সোমবার ভোর সাড়ে পাঁচটায় নতুন করে উদ্ধার অভিযান শুরু হয়। রাজশাহী, রংপুর ও কুড়িগ্রাম থেকে আসা ডুবুরি দলও এখন অভিযানে অংশ নিয়েছে।

image


পঞ্চগড়ে নৌকা ডুবির ঘটনায় মৃত্যু বেড়ে ৩০

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকা ডুবির ঘটনায় আরও পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এতে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে।

পঞ্চগড় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শেখ মাহবুব ইসলাম জানান, রোববার ২৫ জনের লাশ উদ্ধারের পর রাতে নদীতে তল্লাশি সাময়িক বন্ধ রাখা হয়েছিল। সোমবার ভোর সাড়ে পাঁচটায় নতুন করে উদ্ধার অভিযান শুরু হয়। রাজশাহী, রংপুর ও কুড়িগ্রাম থেকে আসা ডুবুরি দলও এখন অভিযানে অংশ নিচ্ছেন।

পঞ্চগড়ে নৌকাডুবি: আরও চার লাশ উদ্ধার, মৃত বেড়ে ২৯

পঞ্চগড়ের বোদা উপজেলায় নৌকাডুবির ঘটনায় আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন  পুরুষ, এক শিশু ও একজন নারী রয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ জনে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি। 

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার আওলিয়াঘাট থেকে ১৬ কিলোমিটার দূরে দেবীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া ঘটনাস্থলের কাছাকাছি জালিয়াপাড়া এলাকা থেকে আরও একজনের লাশ উদ্ধার করেন স্থানীয়রা।  

পঞ্চগড় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম এ খবর জানিয়েছেন। 

image


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক শেখ মো. মাহাবুবুল আলম জানান, সকাল থেকে পঞ্চগড়সহ আশপাশের জেলার ফায়ার সার্ভিসের আট ইউনিট উদ্ধার অভিযান চালাচ্ছেন। এর বাইরেও রংপুর, কুড়িগ্রাম ও রাজশাহী থেকে আসা তিনটি দলের ৯ ডুবুরি উদ্ধার কাজে অংশ নিচ্ছেন। এখনও তালিকাভুক্ত ৬৫জন নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন: করতোয়া নদীতে যেভাবে ডুবে গেলো যাত্রীবোঝাই নৌকাটি

এর আগে রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বদ্বেশ্বরী মন্দিরে মহালয়া উৎসবে যোগ দিতে নৌকায় করে যাচ্ছিলেনে দেড় শতাধিক সনাতন ধর্মালম্বী। অতিরিক্ত যাত্রীর বহন করায় নৌকাটি করতোয়া নদী আওলিয়াঘাট এলাকায় ডুবে যায়।


একাত্তর/এসি

রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর