পঞ্চগড়ে নৌকাডুবি: আরও ৯ লাশ উদ্ধার, মৃত বেড়ে ৬০

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১২:২২ পিএম

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এদিন সকাল থেকে আরও ৯ মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে ওই নৌ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬০ জন। তবে এখনও নিখোঁজ রয়েছেন ১৩ জন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক অপারেশনস জিল্লুর রহমান এ তথ্য জানিয়েছেন। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

তিনি বলেন, সকাল থেকে পঞ্চগড় এবং আশপাশের জেলার আটটি ফায়ার সার্ভিস ইউনিট উদ্ধার কাজ করছে। এর বাইরে রংপুর, কুড়িগ্রাম এবং রাজশাহী থেকে তিনটি ডুবুড়ি দলে মোট ৯ জন উদ্ধার কাজে অংশ নিয়েছেন।

আরও পড়ুন: বদলি করা হলো ট্রফি ভাঙা ইউএনও মেহরুবাকে

রোববার দুপুরে বোদা বদ্বেশ্বরী মন্দিরে মহালয়া উৎসব উৎযাপন করতে শতাধিক সনাতন ধর্মাবলম্বী মাড়েয়া এলাকা থেকে বদ্বেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ওঠানোর জন্য আওলিয়া ঘাটের করতোয়া নদীর মাঝে যাত্রীসহ ডুবে যায় নৌকাটি। এতে মঙ্গলবার সকাল পর্যন্ত নৌকার মাঝি হাসান আলীসহ ৬০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।


একাত্তর/এসি

রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতে...
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৯ জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক)...
লক্ষ্মীপুরে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ ও ভারতের বিদ্যমান কূটনৈতিক সম্পর্ককে আরও টেকসই ও সুদৃঢ় করতে গঙ্গা-তিস্তাসহ অভিন্ন নদ-নদীর পানির ন্যায্য বণ্টন ও অন্য অমীমাংসিত ইস্যু দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি...
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালি সফররত জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন প্রবাসী একদল ব্যক্তির হাতে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার শিকার হয়েছেন। স্থানীয় সময় সোমবার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর