রাণীনগরে পানিতে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৭:১৩ পিএম

নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে পড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার চকমনু গ্রামে এ ঘটনাটি ঘটেছে। 

জানা গেছে, নিহত শিশু আবু রাহিম (৩) ওই গ্রামের মেজবাউল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , সকালে বাড়ির সবার অজান্তে বাইরে ঘুরতে যায় শিশু রাহিম। পরিবারের লোকজন তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিবারের লোকজন বাড়ির পাশে একটি পুকুরের পানিতে তার ব্যবহৃত স্যান্ডেল ভাসতে দেখেন। পরে পুকুরে খোঁজাখুঁজি করে শিশু রাহিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষিকার মৃত্যু

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, শিশুর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলাও দায়ের করা হয়েছে বলে জানান ওসি।


একাত্তর/জো 

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোবহান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর