লক্ষ্মীপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, একজন আহত

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১১:১৫ পিএম

লক্ষ্মীপুরে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু ও অপর একজন আহত হয়েছেন। 

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত কৃষক মো. হানিফ (৬৫) উপজেলার চরকালকিনি ইউনিয়নের মতিরহাট এলাকার বাসিন্দা। বজ্রপাতের ঘটনায় আহতের নাম বেলাল হোসেন বলে জানা গেলেও এখনও তার পরিচয় পাওয়া যায়নি। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক ইবনে হুছাঈন ভুলু জানান, হানিফ বিকেলে কৃষিকাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান। এসময় বেলাল আহত হয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন:  নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে বালু তোলায় জরিমানা 

ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর