মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার: হাসপাতালকে জরিমানা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫৮ পিএম

নোয়াখালীর শাইনিং মেডিকেল সার্ভিসেস এবং ইউনিক ডায়াগনস্টিক সেন্টারকে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করায় ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাবলিক হল রোড এলাকার শাইনিং মেডিকেল সার্ভিসেস এবং ইউনিক ডায়াগনস্টিক সেন্টার জেনারেল হাসপাতালকে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো.শওকত আলী এবং চৌমুহনী পুলিশ ফাঁড়ির পুলিশের একটি টিম।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয় সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার পাবলিক হল রোড এলাকায় শাইনিং মেডিকেল সার্ভিসেস এবং ইউনিক ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় প্যাথলজিতে রোগ নির্ণয়ে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করায় ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৫১ ধারায় ২৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

তিনি বলেন, জরিমানার পাশাপাশি তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।


একাত্তর/এসএ

পানি ও সরিষা তেলের বোতলে চার বছরের এক শিশুর ফুঁ নিতে হাজার হাজার মানুষের ভিড় জমাচ্ছেন। কারণ, তাদের বিশ্বাস ওই ‘ফুঁ’ দেয়া পানি পান করে ও তেল ব্যবহার করে জটিল ও কঠিন রোগ থেকে মুক্তি মিলছে। প্রতিদিন...
ফেনীতে বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে নতুন বিপদ হয়ে দাঁড়িয়েছে রোগ বালাই। বিশেষত ঠাণ্ডা ও পানিবাহিত নানা রোগে ভুগছে দুর্গত এলাকার মানুষ।
মেহেরপুরের গাংনীতে হাসিনা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড সনো ডায়াগনস্টিক সেন্টারের মালিক হাফিজুর রহমানকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নোয়াখালীর মাইজদীতে হাসপাতালের প্যাথলজি সেন্টারকে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলা শাখা।সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর