পূজায় পোশাক পেলো শ্রীমঙ্গলের সুবিধাবঞ্চিত শিশুরা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৭ পিএম

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সুবিধাবঞ্চিত শতাধিক শিশুদের মাঝে নতুন কাপড় বিতরণ করেছে উদ্দীপ্ত তারুণ্য নামের একটি সংগঠন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবতী গান্ধীছড়া চা বাগানে উদ্দীপ্ত তারুণ্য নামের সংগঠনের আয়োজনে ও মৃত্তিকা শ্রীমঙ্গল এর সহযোগিতায় প্রায় একশত শিশুর হাতে নতুন কাপড় তুলে দেয়া হয়।

নতুন কাপড় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, স্বাস্থ্য প্রাক্তন পরিচালক ডা. সত্যকাম চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মো. লিটন আহমেদ, ইউপি চেয়ারম্যান দেবাশীষ দেব রাখু, অধ্যাপক অবিনাশ আচার্য, উদ্দীপ্ত তারুণ্যর প্রধান সমন্বয়ক হৃদয় শুভ, মৃত্তিকা শ্রীমঙ্গল এর সমন্বয়ক ইমরান আলিফ প্রমুখ।

এদিকে উদ্দীপ্ত তারুণ্যের মুখপাত্র শিমুল তরফদার বলেন, আমাদের সংগঠনের শুরুটাই হয়েছিলো সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করতে গিয়ে। আমরা ২০১৭ সাল থেকে ঈদ ও শারদীয় দুর্গা পূজায় শিশুদের মাঝে নতুন কাপড় বিতরণ করে আসছি। 

আমাদের সংগঠনের সদস্যের মাসিক চাঁদা ও আমাদের সুহৃদরা আমাদের আর্থিকভাবে সহযোগিতা করছেন। আমাদের সমাজের এখনো অনেক সুবিধাবঞ্চিত শিশু রয়েছে যারা নতুন কাপড় পায় না। 

আমরা সামান্য চেষ্টা করে তাদের মুখে হাসি ফুটাতে, এই কাজে বিত্তবানরা এগিয়ে এলে আমাদের সমাজের সকল সুবিধাবঞ্চিত শিশুর মুখে হাসি ফুটবে


একাত্তর/এসএ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের হামছাদী গ্রামে গাছের খুঁটিকে প্রায় ৩০০ বছর ধরে পূজা অর্চনা করে আসছেন সনাতন ধর্মের লোকজন।মঙ্গলবার পূজাকে কেন্দ্র করে শুরু হয়েছে তিন দিনব্যাপী মেলা। স্থানীয়দের মাঝে এ মেলার...
গত বছর শারদীয় দুর্গোৎসবের সময় সাম্প্রদায়িক হামলার ঘটনায় সারাদেশে আলোচিত হয়ে ওঠে কুমিল্লার নানুয়া দিঘি পাড়ের দর্পণ সংঘের পূজামণ্ডপটি। এবার সেই মণ্ডপে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে...
কুমিল্লার পূজামণ্ডপের ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে হিন্দু সম্প্রদায়ের মন্দির-মণ্ডপে হামলা, অগ্নিসংযোগ, নারী নির্যাতন ও হত্যার প্রতিবাদে প্রতিবাদে আজও দেশের একাধিক স্থানে মানববন্ধন এবং প্রতিবাদ...
সাধারণত প্রতিমাকে মাতৃরূপে অধিষ্ঠিত করে পূজা-অর্চনা করেন ভক্তরা। প্রচলিত এই ধারা থেকে বেরিয়ে এবার গর্ভধারিনীর আরাধনা করেছে নোয়াখালীর রাজগঞ্জের সনাতন ধর্মাবলম্বীরা। দুর্গাপূজায় মা বাবার প্রতি...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর