প্রতিমা নয়, গর্ভধারিনীর পায়ের নিচে আসন পেতেছে সন্তান

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ০১:৫৫ পিএম

সাধারণত প্রতিমাকে মাতৃরূপে অধিষ্ঠিত করে পূজা-অর্চনা করেন ভক্তরা। প্রচলিত এই ধারা থেকে বেরিয়ে এবার গর্ভধারিনীর আরাধনা করেছে নোয়াখালীর রাজগঞ্জের সনাতন ধর্মাবলম্বীরা। দুর্গাপূজায় মা বাবার প্রতি সন্তানের শ্রদ্ধা ভালোবাসা আরো গভীর করতেই ছিল এমন আয়োজন।

প্রতিমা নয়, গর্ভধারিনী মায়ের পায়ের নিচে আসন পেতেছেন সন্তানরা। সঙ্গে ফুল দিয়ে পূজার আরো নানা অনুষঙ্গ। সব আনুষ্ঠানিকতা মেনেই মহাষষ্ঠীতে সকাল ১০ টায় মায়ের আরাধনা করেছেন রাজগঞ্জের সনাতন ধর্মাবলম্বীরা।

image


রাজগঞ্জ সনাতন ফাউন্ডেশনের আয়োজনে মা-বাবার সাথে সন্তানের ভালোবাসার বন্ধন আরো দৃঢ় করতেই পূজায় অংশ নেয় অর্ধশতাধিক পরিবার। মায়ের প্রতি ভক্তি স্থাপনের এই দৃষ্টান্ত ছুঁয়ে গিয়েছে সবাইকে।

আরও পড়ুন: এবার সাংবাদিক পেটালেন কাদের মির্জার অনুসারী যুবলীগ নেতা

আয়োজকেরা জানান, মা সন্তানের নাড়িছেঁড়া সম্পর্ক যে সবচেয়ে মধুর এই বিষয়টি আরো একবার স্মরণ করিয়ে দিতেই এমন উদ্যোগ।

দূর্গাপূজায় এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় আয়োজকদের।


একাত্তর/টিএ

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর