ভোলায় নি‌খোঁজ জেলের মরদেহ উদ্ধার

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ০৩:৩৯ পিএম

ভোলার মেঘনা নদী‌তে যাত্রীবা‌হি ল‌ঞ্চের ধাক্কায় নৌকা ডু‌বির ঘটনায় নি‌খোঁজ জে‌লে মোঃ কামাল জমাদ্দার (৪০) লাশ উদ্ধার ক‌রে‌ছে কোস্টগার্ড। নিহত কামাল ভোলা সদর উপ‌জেলার রাজাপুর ইউ‌নিয়‌নের কন্দকপুর গ্রা‌মের বা‌সিন্দা ব‌লে জানা গে‌ছে।

শ‌নিবার (১ অ‌ক্টোবর ) দুপুর ২ টার দি‌কে সদ‌রের রাজাপুর ইউ‌নিয়‌নের মেঘনা নদী থে‌কে তার লাশ উদ্ধার করা হয়।

কোস্টগার্ড দ‌ক্ষিণ জো‌নের মি‌ডিয়া কর্মকর্তা লে. কেএম শা‌ফিউল কিঞ্জল গণমাধ্যমকে জানান, খবর পে‌য়ে কোস্টগার্ড সদস‌্যরা নি‌খোঁজ জে‌লে‌কে উদ্ধা‌রের জন‌্য কাজ শুরু ক‌রে। প‌রে দুপুর ২ টার দি‌কে নি‌খোঁজ কামাল মা‌ঝির লাশ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, সদ‌রের রাজাপুর ইউ‌নিয়‌নের মেঘনা নদী‌তে আজ শ‌নিবার ভো‌রের দি‌কে নৌকা নি‌য়ে মাছ শিকার কর‌ছিল স্থানীয় জে‌লে ইউসুফ ও কামাল না‌মে দুই জে‌লে। ওই সময় ঢাকা থে‌কে আসা এক‌টি যাত্রীবা‌হি ল‌ঞ্চরে সা‌থে নৌকার ধাক্কা লা‌গে। এতে নৌকা‌টি ডু‌বে যায়। এসময় ইউসুফ মা‌ঝি তী‌রে উ‌ঠে আস‌তে সক্ষম হ‌লেও নি‌খোঁজ ছি‌লো কামাল মা‌ঝি।


একাত্তর/এআর


প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। শনিবার (১৪ জুন) সকাল থেকে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ও লঞ্চ ঘাটে।
চাঁদপুরে ঘন কুয়াশার কারণে মেঘনা নদীতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ঘন কুয়াশায় ভোলা-ঢাকা নৌরুটে মেঘনা নদীতে দু'টি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। 
লঞ্চ থেকে মেঘনা নদীতে নিখোঁজ একজনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার দিনগত রাত একটার মো. মূশরীন ইসলাম হৃদয় নামের ওই ব্যক্তি নিখোঁজ হন।শনিবার সকালে কোস্টগার্ডের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। হৃদয়...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর