মেঘনায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৩৪ পিএম

চাঁদপুরে ঘন কুয়াশার কারণে মেঘনা নদীতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত ও দুই লঞ্চের ক্ষয়ক্ষতি হয়েছে।  

রোববার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) শেখ আব্দুর সবুর গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশার কারণে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরিশালের প্রিন্স আওলাদ-১০ লঞ্চ এবং বরিশাল থেকে ছেড়ে আসা এম ভি কীর্তনখোলা-১০ লঞ্চ মেঘনা নদীর মধ্যখানে সংঘর্ষ হয়। এতে প্রিন্স আওলাদ-১০ এর সঙ্গে সংঘর্ষে কীর্তনখোলা ১০ লঞ্চটির ফেন্ডার ভেঙে নদীতে পড়ে যায়। এসময় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

চাঁদপুর লঞ্চঘাটের টিআই সমর কৃষ্ণ বলেন, চাঁদপুর সদরের হরিণাঘাটের কাছাকাছি মেঘনা নদী অতিক্রমের সময় লঞ্চ দুটির সংঘর্ষ হয়। ৫৮০ জন যাত্রী ছিল প্রিন্স আওলাদ লঞ্চটিতে। যাদেরকে অন্য একটি লঞ্চ এসে গন্তব্যে নিয়ে গেছে।

এসআই শেখ আব্দুর সবুর বলেন, ঘটনাস্থল চাঁদপুরের মেঘনা নদী হলেও ঠিক কোথায় তা আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। কিন্তু ৯৯৯ এর কল আসে কীর্তনখোলা লঞ্চের এক যাত্রী থেকে। তারা আওলাদ ১০ লঞ্চের সঙ্গে ধাক্কা লাগার খবর জানিয়েছে। লঞ্চগুলোর মাস্টারদের সঙ্গে কথা হয়েছে। ওই ঘটনায় আহত ও নিহতের ঘটনা নেই এবং বড় কোনো সমস্যা হয়নি। এখন লঞ্চগুলো যার যার গন্তব্যে চলে গেছে।

 

আরবিএস
‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
চাঁদপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। 
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির হিলা মাছ। পরে স্থানীয় মাছঘাটে নিলামের মাধ্যমে মাছটি ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনা নদীর প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায়...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর