ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত এক

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১২:১৯ পিএম

ঘন কুয়াশায় ভোলা-ঢাকা নৌরুটে মেঘনা নদীতে দু'টি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। 

সোমবার রাত ১টার দিকে চাঁদপুর মিয়ার চর এলাকার মেঘনা নদীতে সুরভী-৮ এবং টিপু-১৪ লঞ্চের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মো. সোহেল ভোলার চরফ্যাসন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ওসমান আলী ফরাজী বাড়ির মো. সেলিম ফরাজীর ছেলে। 

সুরভী-৮ লঞ্চে থাকা যাত্রীরা জানান, ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে রাত ১০টায় সুরভী-৮ লঞ্চটি ঢাকার সদরঘাটের উদ্দেশে ছেড়ে যায়। পথে চাঁদপুর সংলগ্ন মেঘনা নদীর মিয়ারচর নামক স্থানে আসার পর, ঘন কুয়াশার কারণে ঢাকা থেকে ভোলার চরফ্যাশনগামী টিপু-১৪ নামে অপর একটি যাত্রীবাহী লঞ্চের সাথে সুরভী-৮ এর ধাক্কা লাগে। এতে সুরভী-৮ লঞ্চের ডান অংশ ভেঙে যায়। এ ঘটনায় লঞ্চের অন্তত ১০ যাত্রী আহত হন। পরে আহতদের মধ্যে সোহেল নামে এক যাত্রীর মৃত্যু হয়।

সুরভী-৮ লঞ্চের পরিচালক মো. মিজানুর রহমান জানান, ঘন কুয়াশায় এ ঘটনা ঘটেছে। এতে সুরভী-৮ লঞ্চের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। 

আরবিএস  
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির হিলা মাছ। পরে স্থানীয় মাছঘাটে নিলামের মাধ্যমে মাছটি ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ওষুধ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।
দেশের দক্ষিণের জেলা ভোলায় হঠাৎ শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে অন্তত ২৫ জন শিশু ভর্তি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দুটি আলাদা...
ভোলার সদর উপজেলায় একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের চৌমুহনী জামে মসজিদসংলগ্ন...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর