টং ঘরের চাপায় মুয়াজ্জিনের মৃত্যু

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ০৯:২৫ পিএম

নওগাঁর রাণীনগরে কবুতরের টং ঘর বাড়িতে নিয়ে যাওয়ার আসার সময় টং ঘরের চাপায় আনোয়ার সরদার (৬০) নামে মসজিদের এক মোয়াজ্জিম নিহত হয়েছেন। রোববার (২ অক্টোবর) দুপুরে উপজেলার আতাইকুলা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

নিহত আনোয়ার সরদার ওই গ্রামের মৃত কছিম উদ্দীন সরদারের ছেলে ও এক‌ই গ্ৰামের দক্ষিণপাড়া মসজিদের মোয়াজ্জিম হিসেবে কর্মরত ছিলেন।আনোয়ার সরদারের ছেলে মিলন সরদার জানান, রবিবার দুপুর আনুমানিক আড়াই টার দিকে আমার বাবা (আনোয়ার সরদার) সহ ৪ জন ব্যক্তি বাড়ি পাশ রাখা একটি কবুতরের বড় টং ঘর ঘাড়ে করে আমাদের বাড়িতে নিয়ে আসছিলেন । এমতাবস্থায় আমার বাবা পা পিছলে মাটিতে পড়ে গেলে কবুতরের টং ঘর বাবার বুকে উপর পড়ে। এতে চাপা লেগে গুরুত্বর আহত হন। 

এ সময় স্থানীয়রাসহ পরিবারের লোকজন বাবাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার বাবাকে মৃত ঘোষণা করেন।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোন অভিযোগ নেই। বিকেলে মরদেহের দাফনের সম্পন্ন করা হয়েছে।


একাত্তর/এসএ

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর