নেত্রকোনায় মূলধন সংকটে নারী উদ্যোক্তারা

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১১:৫৬ এএম

নেত্রকোণায় দিন দিন বাড়ছে ক্ষুদ্র ও কুটির শিল্পে নারী উদ্যোক্তার সংখ্যা। তবে মূলধন সঙ্কট আর পণ্য বিপণনের সমস্যায় খুব বেশি এগুতে পারছেন না তারা। 

কর্মসংস্থান আর অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে সহজ শর্তে ঋণ আর পণ্য বিপণনে সরকারি সহযোগিতা চেয়েছেন নারী উদ্যোক্তারা। 

ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসছেন প্রত্যন্ত অঞ্চলের নারীরা। এক সময়ের কুটির শিল্পকে বড় করছেন, আকার দিচ্ছেন ক্ষুদ্র শিল্পের।.

অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার এই লড়াইয়ে আছেন নেত্রকোণার নারীরা। ব্লক প্রিটিং, সুতার নকশী শাড়ী, বিছানার চাদর, নকশীকাঁথা, কুশন কভারসহ নানা রকম পণ্য তৈরি করেন তারা।

নারী উদ্যোক্তাদের বড় সমস্যা পণ্যের বিপণন। রাজধানী বা বড় শহরে অনলাইনে বেচাকেনা হলেও ছোট শহরে এই সুবিধা কম। তাই পণ্য বিপণনে সরকারি সহযোগিতা চান তারা।

কেউ স্বামীর কাছ থেকে ধার নিয়ে, কেউ বা নিজের কোন জিনিস বিক্রি করে নেমেছেন এই ব্যবসায়। সহজ শর্তে ব্যাংক ঋণ পেলে ব্যবসায়ের আরও প্রসার হতো, জানান তারা।

নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ প্রদান ও পণ্য বিপণনে একটি মার্কেট নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানোর কথা বলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

নেত্রকোণায় বর্তমানে নারী উদ্যোক্তার সংখ্যা প্রায় তিনশ'। তাদের অধীনে কাজ করেন কয়েক হাজার নারী।


একাত্তর/এসজে

তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
উন্নত চিকিৎসার অভাবে যখন তার জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ, ঠিক তখনই আশার আলো নিয়ে তার পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।  
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
শুধুমাত্র ইট-পাথরের অট্টালিকা ও দালান-কোঠা নির্মাণ করে উন্নয়নের বাহবা পেতে চান না বলে সোজা ভাষায় জানিয়েছেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর