অতি প্রবল ঘূর্ণিঝড় হয়ে আঘাত হানতে পারে ‘ইয়াস’

আপডেট : ২৫ মে ২০২১, ০৯:০২ পিএম

আরো শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘ইয়াস’। এটি আরো ঘনীভূত হয়ে বুধবার অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে ভারতীয় উপকূলে হানতে পারে।

মূল আঘাত ভারতীয় উপকূলে হলেও ইয়াসের ২০-৩০ শতাংশের অবস্থান হবে বাংলাদেশই। পূর্ণিমা তিথি, জোয়ার আর ঝড়ো হাওয়াসহ বৃষ্টির কারণে দেশের উপকূলীয় ১৪ উপজেলায় ক্ষয়ক্ষতির আশংকা করছে আবহাওয়া অধিদপ্তর। 

আম্পান আঘাত হানার এক বছরের মাথায় দেশের উপকূলে আবারও ঘূর্ণিঝড় আতঙ্ক। শক্তি সঞ্চয় করে ক্রমেই উপকূলের দিকে এগুচ্ছে চলতি মৌসুমের প্রথম ঘূর্ণিঝড় ‘ইয়াস’। 

যেটি উপকূলে আঘাত হানার সময় ঘন্টায় ১২০ থেকে ১৪০ কিলোমিটার গতি নিয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবার পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানবে ইয়াস। প্রভাব থাকবে বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, নোয়াখালীর ১৪টি উপজেলা, দ্বীপ ও চরাঞ্চলে। ঝড়ো হাওয়া আর ভারী বর্ষণে প্লাবিত হবে সেসব এলাকা।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, মূলত তিনটি কারণে বাংলাদেশের উপকূলে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পূর্ণিমার কারণে নদ-নদীর পানি বেড়ে যাওয়া, জোয়ারের সময় ঘূর্ণিঝড়ের আঘাত হানা আর ভারি বৃষ্টিপাত। 

সাধারণত ঘূর্ণিঝড় স্থলে উঠার পর ৬-১২ ঘন্টার মধ্যে শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়। যদিও ব্যাতিক্রম ছিলো আম্পান। এর স্থায়ীত্বের কারণে ক্ষতিও হয়েছে বেশি। তাই ইয়াসের ক্ষয়ক্ষতিও নির্ভার করবে এর স্থায়ীত্বের ওপর। 


একাত্তর/এআর

স্মৃতিতে এখনও দগদগে ২০২০ সালের সেই প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ‘আম্ফান’। মাত্র ১৫ মিনিটের জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিলো সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন। সেই ঝড়ে বিলীন হওয়া গড়ইমহল সড়কটি ছয়...
আজ ভয়াল ১২ নভেম্বর। ১৯৭০ সালের এই দিনে উপকূলে আঘাত হানে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘গোর্কি’ বা ‘ভোলা সাইক্লোন’। ৫৫ বছর পেরিয়ে গেলেও সেই রাতের বিভীষিকা আজও তাড়া করে স্বজনহারা উপকূলবাসীকে।
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আগেই দুর্বল হলেও গত দুই দিনে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দগদগে ক্ষতের সৃষ্টি হয়েছে। অস্বাভাবিক...
সাগরে সৃষ্ট নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’এ পরিণত হয়েছে। এটি শনিবার সন্ধ্যার পর ভারতের তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে। এই মুহূর্তে বঙ্গোপসাগর উত্তল রয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর