সাগরে ‘ফিনজাল’, টিকতে না পেয়ে হাজারও জেলে দুবলায়

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০৭:৫৮ পিএম

সাগরে সৃষ্ট নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’এ পরিণত হয়েছে। এটি শনিবার সন্ধ্যার পর ভারতের তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে। এই মুহূর্তে বঙ্গোপসাগর উত্তল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সাগরের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। 

এদিকে বৈরি আবহাওয়ায় উত্তাল বঙ্গোপসাগরে টিকতে না পেরে বাগেরহাটের শরণখোলা উপজেলার দুবলার আলোরকোল খালে নিরাপদ আশ্রয় নিয়েছেন কয়েক হাজার মাছ  শুঁটকিকরণ জেলে। বৃষ্টিতে শুঁটকি মাছ ভিজে নষ্ট হওয়ার আতঙ্কে রয়েছেন তারা। 

দুবলার আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী মোবাইল ফোনে বলেন, গত দুই দিন ধরে বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়া বিরাজ করছে। সাগরে প্রবল ঢেউয়ের কারণে জেলেরা মাছ ধরা বন্ধ রেখে নিরাপদ আশ্রয়ে ফিরেছে। আলোরকোল খালসহ আশেপাশের বিভিন্ন খালে নৌকা, ট্রলার নিয়ে নিরাপদ আশ্রয় নিয়েছেন ৬/৭ হাজার জেলে। এখানকার জেলেরা সাগরে মাছ ধরে আলোরকোল চরে শুঁটকি করেন। ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত হলে বিপুল শুঁটকি ভিজে নষ্ট হতে পারে। 

এ ব্যাপারে শনিবার সন্ধ্যায় কথা হয় জেলেপল্লী দুবলার আলোরকোল ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আসাদুজ্জামানের সঙ্গে। মোবাইল ফোনে তিনি বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফিনজাল’এর প্রভাবে সাগরে বৈরি আবহাওয়া বিরাজ করছে। আশ্রয় নেওয়া কয়েক হাজার জেলেদের নিরাপদ থাকার প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। 

এদিকে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি শনিবার সন্ধ্যায় তামিলনাড়ু রাজ্যের পুদুচেরিতে আঘাত হানতে পারে। স্থলভাগে প্রবেশের সময় বাতাসের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত। এমন পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি এড়াতে ইতিমধ্যে তামিলনাড়ু এবং পুদুচেরীর উপকূলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কলেজ ও অফিস।

এবারের ঝড়ের নাম দিয়েছে সৌদি আরব। ‘ফিনজাল’ একটি আরবি শব্দ। এই শব্দটির অর্থ কাপ বা পেয়ালা।

একাত্তর/এসি
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারের দিঘীতে কুমিরের আক্রমণের শিকার হয়ে নিখোঁজ হওয়া আট বছর বয়সী শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর