রাতের আঁধারে মাছচাষির পুকুরে বিষ দিলো দুর্বৃত্তরা

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ০২:১৬ পিএম

নাটোরের বড়াইগ্রামে রাতের আঁধারে এক মাছচাষির পুকুরে বিষ দিয়ে তার প্রায় পাঁচ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। 

শনিবার (৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার খিদিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। 

জানা গেছে, ভুক্তভোগী মাছচাষি রফিক খান ঝরু (৫০) উপজেলার উপলশহর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় নিজে বাদি হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

রফিক খান ঝরু জানান, তিনি বিভিন্ন এনজিও থেকে ঋন নিয়ে মাছ চাষ করেছিলেন। পুকুরে মাছের পোনা ছাড়া ও পরিচর্যা বাবদ প্রায় পাঁচ লাখ টাকা খরচও করেছেন তিনি। পুকুরে বিষ দিয়েছে দুর্বৃত্তরা এক রাতেই তার সব শেষ হয়ে গেছে। 

তিনি আরও জানান, ছয় মাস আগে উপলশহর পুর্বপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আরশেদ আলীর চার বিঘার পুকুর পাঁচ বছরের জন্য পাঁচ লাখ টাকায় ইজারা নিয়ে তারা মাছের চাষ শুরু করেন। পুকুরে টেংরা, রুই, কাতলা, সিলভার কার্পসহ বিভিন্ন জাতের মাছের পোনা ছেড়েছেন। 

তিনি জানান, রোববার (৯ অক্টোবর) সকালে পুকুরে গিয়ে মরা মাছ ভাসতে দেখেন তারা। একই সময় পুকুরের পানিতে বিষ দেয়ার আলামত দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে সব মাছ মরে ভেসে ওঠে।

আরও পড়ুন: বলদিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশীর মৃত্যু

ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 


একাত্তর/জো 

নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 
বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা এবং পুষ্টি উন্নয়নে সারা দেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম নাটোর থেকে শুরু হতে যাচ্ছে।
তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে নেওয়ার আহবান জানিয়েছেন জুলাই শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব। পাশাপাশি জিয়াউর...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর