সাতক্ষীরা মেডিক্যালের লিফটে নিখোঁজ মুক্তিযোদ্ধার মরদেহ

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ০৩:২১ পিএম

নিখোঁজের পাঁচ দিন পর সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের লিফট থেকে উদ্ধার করা হয়েছে নিখোঁজ মুক্তিযোদ্ধার মরদেহ। 

রোববার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে দুর্গন্ধ বের হলে মরদেহটি দেখতে পায় হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা গেছে, নিহত সৈয়দ আলী মণ্ডল (৮৬) সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের বৈচনা গ্রামের সৈয়দ আলীর ছেলে। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা বলে জানিয়েছে তার পরিবার।

নিহতের ভাতিজা লোকমান মণ্ডল জানান, মঙ্গলবার (৪ অক্টোবর) বাড়ি থেকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে যান সৈয়দ আলী মণ্ডল। সেখান থেকে তিনি ওষুধপত্র নিয়ে আরও কিছু ওষুধ নেওয়ার জন্য সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। তারপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। এ ঘটনায় বুধবার (৫ অক্টোবর) সদর থানায় নিখোঁজের সাধারণ ডায়েরিও করা হয়।

আরও পড়ুন: রাতের আঁধারে মাছচাষির পুকুরে বিষ দিলো দুর্বৃত্তরা

সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স ম কাইয়ুম জানান, এটি দুর্ঘটনা বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অকেজো ফাঁকা লিফটে উঠতে

গিয়ে তিনি ওপর থেকে নিচে পড়ে গেছেন বলে মনে হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তর জন্য পাঠানো হয়েছে। 


একাত্তর/জো 

সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ছয়জন।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জুমার নামাজ পড়তে গিয়ে মোহাম্মদ স্বপন (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনদিন পেরিয়ে গেলেও এখনও তার সন্ধান মেলেনি।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর