পুলিশ পরিচয়ে এটিএম থেকে টাকা হাতানো চার প্রতারক গ্রেপ্তার

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ০৮:০০ পিএম

গাজীপুরে পুলিশ পরিচয়ে এটিএম বুথ থেকে অভিনব কৌশলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে চার প্রতারককে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। 

সোমবার (১০ অক্টোবর) দিবাগত রাতে তাদের সালনা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। 

জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ফটিয়ামারী গ্রামের রুবেল রানা, ঝিনাইদহের হরিনাকুন্ডুর তুষার ইসলাম, বরিশালের আগৈলঝার সবুজ মোল্লা, পঞ্চগড়ের ভোদার খাইরুল ইসলাম। 

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রুবেল রানা পুলিশের উপ-পরিদর্শক হিসেবে পরিচয় দিয়ে প্রতারণার নেতৃত্ব দেয়। তাদের কাছ থেকে পুলিশের আইডি কার্ড, একটি ওয়াকিটকি, বিভিন্ন ব্যাংকের ছয়টি এটিএম কার্ড, একটি খেলনা পিস্তলসহ প্রতারণার কাজে ব্যবহার করা পুলিশের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। 

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে উপ-কমিশনার (মিডিয়া) মো. আলমগীর হোসেন এসব তথ্য জানান।

পোশাক কারখানায় বেতন হওয়ার পর শ্রমিকরা এটিএম বুথে টাকা তুলতে গেলে গ্রেপ্তারকৃতরা পুলিশ পরিচয়ে তাদের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নিতো বলে জানান উপ-কমিশনার (মিডিয়া) মো. আলমগীর হোসেন।

আরও পড়ুন: বিদেশী জাহাজ থেকে পাচারের সময় ডিজেলসহ ট্রলার জব্দ

তিনি আরও জানান, এছাড়াও আসামী রুবেলের বিরুদ্ধে পুলিশ পরিচয়ে চারটি বিয়ে করে এবং বিভিন্ন মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করে গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে।


একাত্তর/জো

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর