কোটালীপাড়ায় নিয়ন্ত্রণহারা বাসের চাপায় পথচারী নিহত

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ০৪:৪২ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাত্রীবাহী বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। 

বুধবার ( ১১ অক্টোবর) সকালে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের কোটালীপাড়া উপজেলার তারাশী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত অংকন বিশ্বাস তারাশী গ্রামের পল্লব বিশ্বাসের ছেলে। তবে আহতদের পরিচয় এখনও জানা যায়নি। 

কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক মনোজ কুমার সরকার জানান, সকালে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা পয়সারহাটগামী ওসমান নামে একটি লোকাল যাত্রীবাহী বাস কোটালীপাড়া উপজেলার তারাশী নামক স্থানে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পৌরসভার নেমপ্লেটে ধাক্কা লাগে। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়।

আরও পড়ুন: পাবনায় আগ্নেয়াস্ত্রসহ চরমপন্থি দলের তিন সদস্য গ্রেপ্তার

তিনি আরও জানান, এ সময় ঘটনাস্থলে অংকন বিশ্বাস নামে এক পথচারী নিহত হন এবং আহত হন অন্তত পাঁচজন। আহতদের উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 


একাত্তর/এসজে

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর